Maoist Leader Arrested

ঝাড়খন্ডের গিরিডি থেকে গ্রেফতার কোটি টাকার ‘ইনামি’, শীর্ষ মাওবাদী জঙ্গি নেতা মিসির বেসরা, বুধবার পেশ করা হবে আদালতে

ঝাড়খণ্ডে মাওবাদীবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী তাঁদের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গিরিডি জেলা থেকে গ্রেফতার হয়েছে মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা ও পলিটব্যুরো সদস্য মিসির বেসরা, সে ভাস্কর, সুনির্মল ও সাগর— এই ছদ্মনামগুলিতেও পরিচিত ছিল।

গ্রেফতার জঙ্গি নেতা মিসির বেসরা।
ইন্দ্রজিৎ মল্লিক, রাঁচী
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১২:৫০

ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করা হয়েছে শীর্ষ মাওবাদী জঙ্গি মিসির বেসরাকে। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। তার পাশাপাশি সংগঠনের আরও দুই সক্রিয় জঙ্গি—মেহনত (ওরফে মোচ্ছু) এবং গৌরবকেও গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

মেহনত (ওরফে মোচ্ছু) সংগঠনের আঞ্চলিক কমিটির সদস্য। তাকে ধরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কোবরা (Cobra), সিআরপিএফ (CRPF) এবং ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথ দল এই অভিযান চালায়। ধানবাদ-গিরিডি সীমান্তে পরিচালিত এই অভিযানে দুই গ্রামবাসীও গ্রেফতার হন।

দীর্ঘদিন ধরে পলাতক মিসির বেসরার মাথার দাম ছিল এক কোটি টাকা এবং সে নিরাপত্তা সংস্থাগুলির কাছে ‘মোস্ট ওয়ান্টেড’ বা সর্বাধিক কাঙ্ক্ষিত অপরাধীদের তালিকায় ছিল। ঝাড়খণ্ডে মাওবাদীবিরোধী অভিযানের অন্যতম বড় সাফল্য হিসেবে তার গ্রেফতারকে দেখা হচ্ছে। বর্তমানে ঝাড়খণ্ডে মাত্র ১৭ জন মাওবাদী জঙ্গি অবশিষ্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঝাড়খণ্ডে মাওবাদীবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী তাঁদের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গিরিডি জেলা থেকে গ্রেফতার হয়েছে মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা ও পলিটব্যুরো সদস্য মিসির বেসরা, সে ভাস্কর, সুনির্মল ও সাগর—এই ছদ্মনামগুলিতেও পরিচিত ছিল।

তার সঙ্গে মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমিটির সদস্য মোচ্ছু (ওরফে মেহনত, বিভীষণ বা কুম্বা মুর্মু) এবং গৌরব (ওরফে সৌরভ)-কেও গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর সন্ধ্যায় কোবরা, সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথ দল এই অভিযান চালায়।

মূলত গিরিডি জেলার পিরতাঁড় থানা এলাকার মাদান্ডিহ গ্রামের বাসিন্দা মিসির বেসরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিপিআই (মাওবাদী)-র সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা 'পলিটব্যুরো'-র সদস্য ছিল। বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে তার জন্য মোট ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

দেড় দশকেরও বেশি সময় ধরে সে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশা জুড়ে মাওবাদী কার্যকলাপের অন্যতম প্রধান কৌশল-প্রণেতা হিসেবে বিবেচিত হত। সারান্ডা, পোরাহাট এবং কোলহানের ঘন জঙ্গলের মধ্যে মাওবাদী নেটওয়ার্ক শক্তিশালী করার ক্ষেত্রে মিসির বেসরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিরাপত্তা সংস্থাগুলির তথ্য অনুযায়ী, মিসির বেসরা সংগঠনটির বিভিন্ন হামলার কৌশল নির্ধারণ, সশস্ত্র জঙ্গি দলের নেতৃত্বদান, নতুন ক্যাডার নিয়োগ, তোলাবাজি এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্বে ছিল। নিরাপত্তা বাহিনীর ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা এবং সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তার নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে।

ধৃত ব্যক্তি— যিনি মোচ্ছু, মেহনত, বিভীষণ এবং কুম্বা মুর্মু ছদ্মনামে পরিচিত— ধানবাদ জেলার বারওয়াড্ডা থানা এলাকার ঘোড়াবান্ধা গ্রামের বাসিন্দা। সে মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমিটির সদস্য ছিল এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য ঝাড়খণ্ড সরকার ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

তাকে মিসির বেসরার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গণ্য করা হত এবং সারান্ডা-পোডাহাট অঞ্চলে সংগঠনের কার্যক্রম পরিচালনা, তোলাবাজি, ক্যাডার ব্যবস্থাপনা ও প্রচার অভিযানের সমন্বয়ে সে সক্রিয় ভূমিকা পালন করত।

ধৃত তৃতীয় মাওবাদী গৌরব (ওরফে সৌরভ)-ও সংগঠনটির একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে। নিরাপত্তা সংস্থাগুলো সংগঠনের নেটওয়ার্ক এবং পলাতক অন্যান্য মাওবাদীদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Share