Assembly Election

পালা বদলের পথে তামিলনাড়ু, পর্যুদস্ত ডিএমকে-কংগ্রেস জোট, ক্ষমতা গড়ার অনেক কাছেই বিজয়

আসন বণ্টনের হিসাবে, ডিএমকে জোট ১৬৪টি এবং কংগ্রেস ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য দিকে, এআইডিএমকে ১৬৭টি, বিজেপি ২৭টি, পিএমকে ১৮টি এবং এএমএমকে ১১টি আসনে লড়ছে।

বিজয় থালাপতি।
নিজস্ব সংবাদদাতা, তামিলনাড়ু
  • শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৪:২৪

পালা বদলের পথে তামিলনাড়ু। পর্যুদস্ত কংগ্রেস-ডিএমকে জোট। সরকার গড়ার অনেকটা কাছেই এগিয়ে গেল অভিনেতা বিজয়ের পার্টি টিভিকে।

সর্বশেষ ভোটের ট্রেন্ড অনুযায়ী, ১৩৬টি আসনে তাঁরা এগিয়ে আছে। অন‍্য দিকে, এআইডিএমকে-কংগ্রেস জোট ৪৭টি আসনে এগিয়ে রয়েছে। ডিএমকে-বিজেপি জোট ৪৪টি আসনে এগিয়ে রয়েছে। 

সোমবার সকাল ৮টা থেকে তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের ভোটগ্রহণ চলছে। ২০২৬ সালের এই নির্বাচনী লড়াইয়ে মুখ্যমন্ত্রী এম কে স্তালিন এবং কংগ্রেস জোট একসাথে লড়েছিল। এর মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে বিজয়ের দল টিভিকে। তাঁরা প্রথম বারেই নির্বাচনী লড়াইয়ে সাফল‍্য পেতে চলেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা ১১৮। 

আসন বণ্টনের হিসাবে, ডিএমকে জোট ১৬৪টি এবং কংগ্রেস ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য দিকে, এআইডিএমকে ১৬৭টি, বিজেপি ২৭টি, পিএমকে ১৮টি এবং এএমএমকে ১১টি আসনে লড়ছে।


Share