Samrat Chowdhury

বিহারে ক্ষমতার পালাবদল, মুখ্যমন্ত্রী পদে সম্রাট চৌধুরী, নতুন সমীকরণে বিজেপি সরকার

এরপর মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান সম্রাট, যা রাজ্যপাল অনুমোদন করেন। একই দিনে শপথ নেন বিজেন্দ্র প্রসাদ যাদব ও বিজয়কুমার চৌধুরী উপমুখ্যমন্ত্রী হিসেবে।

সম্রাট চৌধুরী
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০২:৩৯

বিহারের রাজনৈতিক অঙ্গনে বড়সড় পরিবর্তন ঘটল। বুধবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। মঙ্গলবার সকাল ১১টায় লোক ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাঁর সঙ্গে বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরী উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এর ফলে, সম্রাটের নেতৃত্বে বিহারে প্রথমবার বিজেপি-নেতৃত্বাধীন সরকার গঠিত হল।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিহারের শাসনভার সামলানো প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গত ১৪ এপ্রিল নিজের পদ থেকে ইস্তফা দেন। তার আগে, ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে জয়ের পর থেকেই তাঁর পদত্যাগের জল্পনা তৈরি হয়েছিল। এনডিএ-র পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সম্রাট চৌধুরীকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন নীতীশ কুমার এবং বিজেপির পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহান।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান সম্রাট, যা রাজ্যপাল অনুমোদন করেন। একই দিনে শপথ নেন বিজেন্দ্র প্রসাদ যাদব ও বিজয়কুমার চৌধুরী উপমুখ্যমন্ত্রী হিসেবে। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম বিহারে জেডিইউ-র দুই নেতা একসঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদে বসলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা-সহ একাধিক শীর্ষ নেতা।

উল্লেখ্য, ৫৭ বছর বয়সী সম্রাট চৌধুরী এর আগে নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ছিলেন। কুশওয়াহা সম্প্রদায়ভুক্ত এই নেতা ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। বিহারের ওবিসি রাজনীতিতে কুশওয়াহা সম্প্রদায় অত্যন্ত প্রভাবশালী যাদবদের পরেই সংখ্যার বিচারে তারা দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী।


Share