Narendra Modi

৭.৮% জিডিপি বৃদ্ধিতে আত্মবিশ্বাসী মোদী, ‘মিথ্যা তথ্য ছড়ানো’ নিয়ে রাহুলকে কটাক্ষ

মঙ্গলবার সকালে মোদী সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিয়োবার্তা পোস্ট করেন। ওই ভিডিয়োবার্তাতেই ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ তুলে বিরোধীদের আক্রমণ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪

বিশ্বজুড়ে নানা সঙ্কট ও অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন। সেই প্রসঙ্গেই বিরোধীদের নিশানা করে নাম না-করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও তিনি কটাক্ষ করেন। এসসিও সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রয়েছেন। মঙ্গলবার সকালে মোদী সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিয়োবার্তা পোস্ট করেন। ওই ভিডিয়োবার্তাতেই তিনি ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ তুলে বিরোধীদের আক্রমণ করেন।

কেন্দ্র সোমবার দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষ ২০২৬-’২৭-এর প্রথম ত্রৈমাসিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুনে, ভারতের জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.৮ শতাংশ। যা ৭.১ শতাংশের প্রত্যাশিত হারের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি। মঙ্গলবার এই পরিসংখ্যানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “৭.৮ শতাংশ বৃদ্ধির হার। এটা শক্তিশালী সংখ্যা। আত্মবিশ্বাস আরও বাড়ল।”

সঙ্কটের মধ্যেও ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গোটা বিশ্ব যুদ্ধে নিমজ্জিত। নানা সঙ্কটে বিপর্যস্ত পৃথিবী। সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেন) পুরোপুরি ভেঙে পড়েছে। কোভিড অতিমারির পর কোনও স্থিরতা নেই। তা সত্ত্বেও ভারত খুব দ্রুত গতিতে উন্নতির পথে এগিয়ে চলেছে।” তার পরেই প্রধানমন্ত্রী ‘হতাশাগ্রস্তদের’ আক্রমণ শানান। বলেন, “ভারত ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। অন্য দিকে, দেশের কিছু মানুষ হতাশায় নিমজ্জিত রয়েছেন। তাঁরা মিথ্যা তথ্য ছড়়াচ্ছেন।” এই সূত্রেই নাম না-করে রাহুলকে নিশানা করেন মোদী। রাহুলের ‘ছাত্রো কি গুঞ্জ’ কর্মসূচিকে কটাক্ষ করে ‘ঝুট (মিথ্যা) কি গুঞ্জ’ বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ভিডিয়োবার্তায় ফের ‘আত্মনির্ভর’ ভারতের পক্ষে সওয়াল করলেন। তিনি বলেন, স্বদেশি পণ্য ও আত্মনির্ভরতার উপর আরও বেশি জোর দিলে স্বাধীনতার ১০০ বছরে দেশের নবীন প্রজন্মের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে।

আত্মনির্ভরতার বার্তা দিতে গিয়ে দেশবাসীর উদ্দেশ্যে তিনটি পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, অবসর কাটাতে বিদেশে না গিয়ে দেশের মধ্যেই ঘুরতে যাওয়া উচিত। বিদেশে গিয়ে বিয়ের আয়োজন না করারও পরামর্শ দেন তিনি। পাশাপাশি, প্রয়োজন না থাকলে সোনা না কেনার আবেদন জানান প্রধানমন্ত্রী।

ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রী ফের ‘আত্মনির্ভর’ ভারতের পক্ষে সওয়াল করলেন। তিনি বলেন, স্বদেশি পণ্য ও আত্মনির্ভরতার উপর আরও বেশি জোর দিলে স্বাধীনতার ১০০ বছরে দেশের নবীন প্রজন্মের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে। আত্মনির্ভরতার বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে তিনটি পরামর্শও দেন। তাঁর কথায়, “যদি অবসর কাটানোর জন্য যান, তা হলে বিদেশে যাবেন না। যদি বিদেশে গিয়ে বিয়ে করতে চান, সেটাও করা উচিত হবে না। আর প্রয়োজন না-হলে সোনা কিনবেন না।”


Share