Gangster Arrested

পাকিস্তানে বসে ভারতে সংঘটিত তেলাবাজির সিন্ডিকেট! কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ধানবাদের গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খান

ধানবাদ পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর আসে বান্টি খান কলকাতায় আত্মগোপন করে রয়েছে। রবিবার বান্টি কলকাতা বিমানবন্দর থেকে দুবাই পালানোর পরিকল্পনা করছে। ধানবাদ পুলিশের একটি বিশেষ দল গঠন করে রাজ‍্য পুলিশের সঙ্গে সমন্বয় করে তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমানে ওঠার আগেই বান্টি খান গ্রেফতার করা হয়।

বান্টি খান গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৭

পলাতক গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে গ্রেফতার করল পুলিশ। কলকাতার বিমানবন্দরে নামতেই বান্টিকে গ্রেফতার করেছে ধানবাদ পুলিশ। অভিযোগ, বিদেশে বসে প্রিন্স খান তোলাবাজির চক্র চালায় বলে অভিযোগ।রবিবার রাতে রাজ‍্য পুলিশের সহায়তায় ধানবাদ পুলিশ বিমানবন্দর থেকে বান্টিকে গ্রেফতার করে। পরে তাঁকে ধানবাদে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রের খবর, গত ২০২২ সালের মার্চে উত্তরপ্রদেশের একটি রেল স্টেশন থেকে দুই সহযোগী-সহ বান্টিকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রায় চার বছর জেলে থাকার পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছিল বান্টি খান। বান্টির বিরুদ্ধে এক ডজনেরও বেশি রয়েছে। সেই সমস্ত মামলায় বান্টি মোস্ট ওয়ান্টেড ছিল। তার বিরুদ্ধে খুন, তোলাবাজি, অস্ত্র আইনে মামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

ধানবাদ পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর আসে বান্টি খান কলকাতায় আত্মগোপন করে রয়েছে। রবিবার বান্টি কলকাতা বিমানবন্দর থেকে দুবাই পালানোর পরিকল্পনা করছে। ধানবাদ পুলিশের একটি বিশেষ দল গঠন করে রাজ‍্য পুলিশের সঙ্গে সমন্বয় করে তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমানে ওঠার আগেই বান্টি খান গ্রেফতার করা হয়।

বান্টির কাছ থেকে একটি জাল পাসপোর্ট, ভিসা সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য ভ্রমণনথি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই নথিপত্র ব‍্যবহার করেই দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল বান্টি খান। পুলিশের দাবি, বিদেশে বসে থাকা পলাতক ভাই প্রিন্স খানের কাছে পৌঁছোন তার উদ্দেশ্য ছিল। উদ্ধার হওয়া নথিগুলির সত্যতা যাচাই করছেন তদন্তকারীরা। পাশাপাশি জাল নথি তৈরি বা সংগ্রহে তাকে কারা সাহায্য করেছিল, সেই নেটওয়ার্কেরও খোঁজ চলছে।

ধানবাদ ও সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের হুমকি দেওয়া, তোলাবাজি এবং প্রাণনাশের হুমকির মতো একাধিক অপরাধের ঘটনায় প্রিন্স খানের নাম রয়েছে। এর আগে কয়েক মাস আগে প্রিন্স খান গ্যাংয়ের আরেক গুরুত্বপূর্ণ সদস্য বলে অভিযুক্ত মেজর ওরফে সইফিকেও কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। সে-ও দুবাই পালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশ দাবি করেছিল। তদন্তকারীরা মনে করছে, বান্টিকে জিজ্ঞাসাবাদ করে গ্যাংয়ের তোলাবাজি চক্র, আর্থিক লেনদেন এবং বিদেশ থেকে পরিচালিত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

ধানবাদের সিনিয়র পুলিশ সুপার প্রভাত কুমার জানান, “ব্যাঙ্ক মোড় থানায় পুলিশের শীর্ষ আধিকারিকেরা বান্টি খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর তাকে পায়ে হাঁটিয়ে গোপন ডেরাগুলিতে নিয়ে যাওয়া হয়।”

আরেক ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের দাবি, প্রিন্স খানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে, তা দূর করতেই বান্টিকে শহরের রাস্তায় হাঁটানো হয়েছিল। একইসঙ্গে আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই রেয়াত করা হবে না— এই বার্তাও দিতে চেয়েছে পুলিশ।

এ দিকে, দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে প্রিন্স খান। খুন, তোলাবাজি, গুলি চালানো এবং অপরাধমূলক হুমকির মতো একাধিক গুরুতর মামলায় সে পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিস জারি হয়েছে। আগে গোয়েন্দাদের ধারণা ছিল, সে দুবাইয়ে আত্মগোপন করে রয়েছে। তবে সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলির কাছে প্রিন্স খানের পাকিস্তানে থাকার তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে।


Share