Nikhil Sablok Murder Case

ঝাড়খন্ডে হোটেল ব‍্যবসায়ীকে খুনের ঘটনায় কলকাতা পুলিশের সার্জেন্টকে জিজ্ঞাসাবাদ, এক মহিলা সিভিক ভলান্টিয়ারও আতশ কাচের নীচে

পুলিশ সূত্রের খবর, ওই সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ার— দু’জনেই বর্তমানে বেলেঘাটা ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছে। দিনদুপুরে অপহরণ করে ব‍্যবসায়ীকে খুনের ঘটনায় বেশ কয়েক জনকে ঝাড়খন্ড পুলিশ বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছিল। তাঁদের সঙ্গে এই সার্জেন্ট এবং মহিলা সিভিক ভলান্টিয়ারের কথোপকথন হয়েছে।

হোটেল ব‍্যবসায়ী নিখিল সবলোক (৩৩)।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪

গত ২৫ অগস্ট ঝাড়খন্ডের হোটেল ব‍্যবসায়ী নিখিল সবলোককে অপহরণ করে খুনের ঘটনায় কলকাতা যোগ সূত্র পেল পুলিশ। সূত্রের খবর, ঘটনায় কলকাতা পুলিশের এক সার্জেন্ট এবং এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করছে ঝাড়খন্ড পুলিশ। পুলিশের দলটি কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ওই সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ার— দু’জনেই বর্তমানে বেলেঘাটা ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছে। দিনদুপুরে অপহরণ করে ব‍্যবসায়ীকে খুনের ঘটনায় বেশ কয়েক জনকে ঝাড়খন্ড পুলিশ বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছিল। তাঁদের সঙ্গে এই সার্জেন্ট এবং মহিলা সিভিক ভলান্টিয়ারের কথোপকথন হয়েছে। সেই সূত্র ধরেই এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করেছে পড়শি রাজ্যের পুলিশ। ধৃতদের সঙ্গে কলকাতা পুলিশের সার্জেন্টের কীভাবে যোগাযোগ তা জানার চেষ্টা করছে তাঁরা। ধৃতদের মধ্যে কেউ কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল কি না তা-ও স্পষ্ট করেনি কলকাতা পুলিশ।

বিস্তারিত আসছে…


Share