Coal Scame

গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না, কয়লাপাচার মামলার অভিযুক্ত বিনয় মিশ্রের বাবা-মাকে ‘ফেরার’ ঘোষণা করল ইডি

কয়লাপাচার মামলার তদন্তে সম্প্রতি ছ’জন আইপিএস অফিসারকে ইডি তলব করে। দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে তাঁদেরকে হাজির হতে বলা হয়। কয়লাপাচারে বেআইনি আর্থিক লেনদেনে আইপিএস জ্ঞানবন্ত সিংহ, কোটেশ্বর রাও, তথাগত বসু, সেলভা মুরুগান-সহ ছ’জনের কী ভূমিকা তা জানতে ইডি তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায়।

কয়লাপাচার মামলার অভিযুক্ত বিনয় মিশ্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৫:৪২

বেআইনি ভাবে কয়লাপাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ বিনয় মিশ্রের মা এবং বাবাকেও পাওয়া যাচ্ছে না। এ বার তাঁদেরকেও ‘ফেরার’ হিসেবে ঘোষণা করল ইডি। এই মামলায় অভিযুক্ত বিনয় মিশ্রকে আগেই ‘ফেরার’ ঘোষণা করেছিল ইডি। ইডি সূত্রের খবর, তাঁর বাবা এবং মায়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে। 

জানা গিয়েছে, বিনয় মিশ্রর বাবা তেজবাহাদুর মিশ্র ও মা ললিতা মিশ্রকে কয়লাপাচার মামলায় বারবার ডেকে পাঠানো সত্ত্বেও তাঁরা হাজিরা দিচ্ছিলেন না। দিল্লির রাউস অ‍্যাভেনিউ আদালতে ইডি জানিয়েছে,  আত্মসমর্পণে করছিলেন না। ফলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার পরেও তিনি আসেননি। ইডি আদালতকে এ-ও জানিয়েছে, চলতি মাসের মধ্যে যদি ইডির দফতরে হাজিরা না দেয় তাহলে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু হবে। তবে বিনয়ের বাবা তেজবাহাদুর এবং মা ললিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ইডি তাঁর বাবা-মার জন‍্য বিনয় মিশ্রের পথেই হাঁটল।

কয়লাপাচার মামলার তদন্তে সম্প্রতি ছ’জন আইপিএস অফিসারকে ইডি তলব করে। দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে তাঁদেরকে হাজির হতে বলা হয়। কয়লাপাচার কাণ্ডে আর্থিক লেনদেন মামলায় আইপিএস জ্ঞানবন্ত সিংহ, কোটেশ্বর রাও, তথাগত বসু, সেলভা মুরুগান-সহ ছ’জনের কী ভূমিকা তা জানতে ইডি তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায়। এই সব আইপিএসদের মধ্যে কয়েক জনকে আগেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে। ইডি সূত্রের খবর, কয়লাপাচারের টাকা মাফিয়াদের মাধ‍্যমে কাদের কাছে পৌঁছেছে, সেই সংক্রান্ত তথ্য সামনে রেখে ইডি তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চান। 

ইডি সূত্রের এ-ও জানা গিয়েছে, গত এক বছরে নতুন কিছু তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ছ’জন আইপিএসকে দিল্লিতে তলব করা হয়েছে।

কয়লা এবং গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। কিছু বছর আগে তাঁর সন্ধান পেতে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারি করার আবেদন করেছিল সিবিআই। সেই সময় সিবিআই জানিয়েছিল, ইন্টারপোল তাদের সেই আবেদন মঞ্জুর করে বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল। তদন্তকারী সংস্থা সূত্রে খবর ছিল, ভিন্ দেশের পাসপোর্ট ব্যবহার এক দেশ থেকে আরেক দেশে বিনয় মিশ্র পালিয়ে বেড়াচ্ছিলেন। ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করায় বিদেশের কোনও বিমানবন্দরে গেলে বিনয় মিশ্রের অবস্থান সংক্রান্ত তথ্য জানা সম্ভব বলে সিবিআইয়ের দাবি করেছিল।

রেড কর্নার নোটিশ জারি হওয়ার পর, আরও নড়েচড়ে বসে সিবিআই। বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোলের বিশেষ আদালতে সিবিআই আবেদন জানিয়েছিল। এর আগে বিনয় মিশ্রের রাসবিহারীর বাড়ি ইডি বাজেয়াপ্ত করে। সিবিআই সূত্রে খবর, একক মালিকানা ছাড়াও, এখনও বেশ কিছু জমি, বাড়ি, অফিসের শেয়ার বিনয় মিশ্রের নামে ছিল। এর আগে কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার জমি-বাড়ির মতো স্থাবর সম্পত্তি দখল করার প্রক্রিয়া সিবিআই সম্পূর্ণ করেছে।


Share