Suvendu Adhikari

দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার বঙ্গভবনে কাকলি, সুদীপদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী

কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও স্পষ্ট নয়। তবে ওই সাংসদ মধ‍্যে একজন জানিয়েছেন, সাংসদ তদবিলের টাকা নিজস্ব এলাকায় কী ভাবে খরচ করা যায় তা নিয়ে আলোচনা হবে।

আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৮:০২

দিল্লি যাচ্ছেন মুখে শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে ন‍্যাশানালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর সদস‍্যদের সঙ্গে বৈঠক করবেন। এই দলে তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআইতে ২০ জন লোকসভার সাংসদ যোগ দিয়েছেন। আপাতত এই এনসিপিআই এনডিএ-র শরিক। তাঁদের সঙ্গেই বৈঠক করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সূত্রের খবর, মঙ্গলবার বঙ্গভবনে দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সোমবার দুপুর ৩টে পর্যন্ত বৈঠকের সময় না জানা গেলেও পরে এক সাংসদ বৈঠকের সময় নিশ্চিত করেছেন।

ভোটে পালাবদলের পরে তৃণমূল ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে রাজ‍্যে পৃথক ব্লক গঠন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। তেমনি লোকসভাতেও ২০ জন সাংসদ তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। তৃণমূলের প্রতীকে জিতে ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত‍্যাগ বিরোধী আইন কার্যকর করতে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্ররা। তিন সেই বিষয়েও স্পিকার এখনও কিছু সিদ্ধান্ত নেননি। ২০ জন সাংসদের ওই দলকে লোকসভার স্পিকার এখনও স্বীকৃতি দেননি। শুধুমাত্র লোকসভায় বসার আসন বদল করা হয়েছে। 

এমন পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠানেরা এনসিপিআইতে যোগ দেন। তৃণমূল ভাঙার আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরে আবার মঙ্গলবার তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও স্পষ্ট নয়। তবে ওই সাংসদ মধ‍্যে একজন জানিয়েছেন, সাংসদ তদবিলের টাকা নিজস্ব এলাকায় কী ভাবে খরচ করা যায় তা নিয়ে আলোচনা হবে।


Share