Aam Admi Party

আম আদমি পার্টি ছাড়লেন রাঘব চাড্ডা, সাত জন সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি

রাঘাবের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলীয় অবস্থান মেনে চলছিলেন না। রাজ‍্যসভায় দলীয় স্বার্থ রক্ষা হচ্ছিল না। তুলনামূলক ভাবে ‘কম গুরুত্বপূর্ণ’ বিষয় নিয়ে বেশি সক্রিয় ছিলেন। তাই তাঁকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাঘব পাল্টা বলেছিলেন, জনগণের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা থেকে তাঁকে বিরত রাখার চেষ্টা করেছিল দল।

প্রাক্তন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৫:৪১

আম আদমি পার্টিতে ভাঙন। বিজেপিতে যোগ দিতে চলেছেন দলের রাজ‍্যসভার সাংসদ রাঘব চাড্ডা। এই মুহূর্তে রাজ‍্যসভায় আম আদমি পার্টির ১০ জন সাংসদ রয়েছে। এর মধ্যে আরও আট জন সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

আম আদমি পার্টির অন‍্যতম জনপ্রিয় মুখ ছিলেন রাঘব চাড্ডা। দল তাঁকে রাজ‍্যসভার ডেপুটি লিডার করেছিল। কিছু দিন আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। তার পর থেকেই আম আদমি পার্টির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এর পর থেকে জল্পনা শুরু হয়। বিজেপিতে যোগ দেওয়ারও খবর শোনা যায়। এ বার নিজেই সেই জল্পনায় সিলমোহর দিলেন। শুধু রাঘব চাড্ডা নন, দলের আরও সাত জন রাজ‍্যসভার সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। তাঁরা হলেন, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, স্বাতী মালিওয়াল, হরভজন সিংহ, রাজেন্দ্র গুপ্ত এবং বিক্রমজিৎ সাহানি। 

রাঘাবের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলীয় অবস্থান মেনে চলছিলেন না। রাজ‍্যসভায় দলীয় স্বার্থ রক্ষা হচ্ছিল না। তুলনামূলক ভাবে ‘কম গুরুত্বপূর্ণ’ বিষয় নিয়ে বেশি সক্রিয় ছিলেন। তাই তাঁকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাঘব পাল্টা বলেছিলেন, জনগণের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা থেকে তাঁকে বিরত রাখার চেষ্টা করেছিল দল।

২০২২ থেকে আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রাঘব চাড্ডা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রাঘব চাড্ডা বলেন, "আমি তাঁদের অপরাধের অংশ হতে চাইনি। তাদের বন্ধুত্বের যোগ্য আমি ছিলাম না। আমি তাঁদের অপরাধের সহযোগী ছিলাম না বলেই বন্ধু হতে পারিনি।” 

রাঘবের কথায়, তাঁদের কাছে সামনে মাত্র দুটি পথ খোলা ছিল— হয় রাজনীতি ছেড়ে দিয়ে গত ১৫-১৬ বছরের জনসেবামূলক কাজ বিসর্জন দেওয়া অথবা আমাদের শক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইতিবাচক রাজনীতি করা। রাঘবের বলেন, সেই জন‍্য আমরা সিদ্ধান্ত নিয়েছি— রাজ্যসভায় আম আদমি পার্টির দুই-তৃতীয়াংশ সদস্য নিজেদের বিজেপির সঙ্গে একীভূত করে নেব।"

এ দিন আপ ছাড়ার কথা জানিয়ে রাঘব আরও বলেন, “আপনাদের মধ্যে অনেকেই গত কয়েক বছর ধরে আমাকে এই কথা বলে আসছেন। আমিও ব্যক্তিগত ভাবে অনুভব করেছি যে আমি ভুল দলে সঠিক ব্যক্তি। আমি আবারও বলছি, “আমি ভুল দলে সঠিক ব্যক্তি। তাই, আজ আমি ঘোষণা করছি যে আমি আম আদমি পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি এবং জনগণের কাছে যাচ্ছি।”


Share