Special Intensive Revision

খসড়া ভোটার তালিকায় চমক! মমতার কেন্দ্রে ১২৭ জনের নাম বাদ, নন্দীগ্রামেও শুভেন্দুর বুথে কাটছাঁট

ভোটার তালিকার খসড়া প্রকাশ ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদ ১২৭ ভোটার, বিরোধী দলনেতার বুথ থেকে নাম ছাঁটাই ১১ জনের। সামনে শুনানি–যাচাই, তারপর চূড়ান্ত তালিকা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৯

আজ ভোটার তালিকা সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত খসড়া তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে মোট ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বাদ পড়া ভোটারদের মধ্যে ৯৮ জন ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন। পাশাপাশি মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়ে তালিকা থেকে বাদ গিয়েছে আরও ১৩ জনের নাম। এছাড়াও আরোও বিভিন্ন ভাগে রয়েছে আরোও ১৬ জনের নাম।

অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বুথেও খসড়া ভোটার তালিকা থেকে ১১ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পর আগামী দিনে শুনানি ও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তালিকায় সংশোধন আনা হবে। সমস্ত প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।


Share