Assembly Election

প্রকাশ্যে এল উত্তরবঙ্গের ভোটার পরিসংখ্যান, মহিলা ভোটারের নিরিখে এগিয়ে দার্জিলিং, মালদহে তৃতীয় লিঙ্গের ভোটার সর্বাধিক

কমিশনের হিসাব অনুযায়ী, কোচবিহার জেলায় মোট ভোটার ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৭৪ হাজার ২৮৬, মহিলা ভোটার ১০ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৭ জন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:৫৮

উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে মহিলা ভোটারের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে দার্জিলিং জেলা। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রথম দফার ১৫২টি আসনের ভোটার-পরিসংখ্যান থেকেই এই তথ্য উঠে এসেছে।

কমিশনের হিসাব অনুযায়ী, কোচবিহার জেলায় মোট ভোটার ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৭৪ হাজার ২৮৬, মহিলা ভোটার ১০ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৭ জন। আলিপুরদুয়ার জেলায় মোট ভোটার ১১ লক্ষ ৬৪ হাজার ৫০৬ জন; পুরুষ পাঁচ লক্ষ ৯০ হাজার ৯৫, মহিলা পাঁচ লক্ষ ৭৪ হাজার ৩৯৫ এবং তৃতীয় লিঙ্গের ১৬ জন।

জলপাইগুড়ি জেলায় মোট ভোটার ১৭ লক্ষ ১৯ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট লক্ষ ৭২ হাজার ৭৯৯, মহিলা ভোটার আট লক্ষ ৪৬ হাজার ৯৮৪ এবং তৃতীয় লিঙ্গের ১৫ জন রয়েছেন। কালিম্পঙ জেলায় মোট ভোটার দু'লক্ষ এক হাজার ৬১৯ জন, যেখানে তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই।

দার্জিলিং জেলায় মোট ভোটার ১১ লক্ষ ১০ হাজার ৪২৫ জন। এখানে পুরুষ ভোটার পাঁচ লক্ষ ৫২ হাজার ৬৪ হলেও মহিলা ভোটারের সংখ্যা বেশি পাঁচ লক্ষ ৫৮ হাজার ৩৩৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন।

উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটার ১৯ লক্ষ ৬৮ হাজার ৯৭৪ জন; পুরুষ ১০ লক্ষ ৪১ হাজার ২৬, মহিলা ন'লক্ষ ২৭ হাজার ৮৮২ এবং তৃতীয় লিঙ্গের ৬৬ জন। দক্ষিণ দিনাজপুরে মোট ভোটার ১১ লক্ষ ৫৯ হাজার ৫১৯; পুরুষ ৫ লক্ষ ৯৮ হাজার ৮৬, মহিলা পাঁচ লক্ষ ৬১ হাজার ৩৯০ এবং তৃতীয় লিঙ্গের ৪৩ জন।

মালদহ জেলায় মোট ভোটার ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ৪২ হাজার ৬০, মহিলা ভোটার ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬৭ জন যা উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে সর্বাধিক।


Share