Assembly Election

দ্বিতীয় দফা নির্বাচন মিটতেই ছড়াল হিংসা! শান্তিপুরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দু'ই যুবক

সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোট শেষে বুধবার রাতে শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের একটি মাঠে কিছু যুবক বসেছিলেন। হঠাৎই তাদের ওপর বেশ কিছু দুষ্কৃতি অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন।

নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০২:০৫

দ্বিতীয় দফার ভোট মিটতেই নদিয়ার শান্তিপুরে হিংসার ছবি উঠে এল। সেখানে ধারালো অস্ত্রের কোপে দু'ই যুবক গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কৃষ্ণনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোট শেষে বুধবার রাতে শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের একটি মাঠে কিছু যুবক বসেছিলেন। আচমকাই তাঁদের ওপর বেশ কিছু দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন। পরে তাদের আর্তনাদ শুনে স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আক্রান্তদের দাবি, তাঁরা থানায় হাজিরা দিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে একটি মাঠে বেশ কিছু ক্ষণ বসে ছিলেন তারা। অভিযোগ, ঠিক তখনই বেশ কিছু দুষ্কৃতীরা হামলা চালায়।

তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের খবর, আক্রান্তেরা সকলেই বিরোধী রাজনৈতিক দলের সমর্থক। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share