Assembly Election

ব‍্যপক অনিয়ম, বাতিল হল গোটা ফলতার নির্বাচন! ২১ মে হবে ভোটগ্রহণ, ২৪ মে ফল ঘোষণা, জানিয়ে দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন এ-ও জানিয়েছে, ওই কেন্দ্রের জন‍্য কে নির্বাচিত হবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮ এবং ৫৮এ ধারা প্রয়োগ করেছে। কারণ সেখানে, ব‍্যপক হারে নির্বাচনে অনিয়ম হয়েছে। তাই ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা সম্ভব নয়।

তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১০:৫৮

ভোটকেন্দ্রে ব‍্যাপক অনিয়মের হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচন  বাতিল করে দিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জনপ্রতিনিধিত্ব আইনের বিশেষ ধারা প্রয়োগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২১ মে ওই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আগামীল ২৪ মে ওই কেন্দ্রের ভোটগণনা হবে।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন বুথ জ‍্যম, ইভিএমে কারচুপি-সহ একাধিক অভিযোগ এসেছিল। সবকটি ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার। পরের দিনই নির্বাচন কমিশনের নির্দেশে স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত নিজে গিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখেন। তার পরে তিনি কমিশনে ওই সমস্ত বুথে পুননির্বাচন করার জন্য সুপারিশ করেন। শনিবার মগড়াহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের ১৫টি বুথে ভোটগ্রহণ হলেও ফলতা বিধানসভা কেন্দ্রের পুননির্বাচন বাকি ছিল। এ বার তা নিয়ে কমিশন সিদ্ধান্ত নিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে। ওই দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগামী ২৪ মে, রবিবার ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা হবে। অর্থাৎ আগামী ৪ মে ২৯৩টি আসনের জন্য ভোটগণনা হতে চলেছে।

নির্বাচন কমিশন এ-ও জানিয়েছে, ওই কেন্দ্রের জন‍্য কে নির্বাচিত হবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮ এবং ৫৮এ ধারা প্রয়োগ করেছে। কারণ সেখানে, ব‍্যপক হারে নির্বাচনে অনিয়ম হয়েছে। তাই ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা সম্ভব নয়। পুননির্বাচন করার পরেই ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে। 

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এমন নির্বাচন কবে হয়েছে তা অনেকেই মনে করতে পারছে না। তাঁরা এ-ও বলছে, কমিশন এতো কঠোর পদক্ষেপ নিয়েছে বলেই বিক্ষিপ্ত অশান্তি ছাড়া গোটা নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ হয়েছে।


Share