Assembly Election

রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ! বিক্ষোভ রানাঘাটের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় তিনি নির্বাচন কমিশনের মেসেজ পেয়ে কাউন্টিং সেন্টারে আসেন। সেখানে সিসি ক্যামেরায় দেখতে পান সেখানে পোস্টাল ব্যালটের স্ট্রং-রুমের দরজায় যে কাগজ দিয়ে আটকানো থাকে সেই কাগজ কিছুটা ওঠানো রয়েছে।

অবস্থান-বিক্ষোভ করছেন নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১১:০৪

নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে দিকে দিকে একাধিক অশান্তির চিত্র ধরা পড়েছে। এ বার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষতাতিত্বের অভিযোগ তুলেছে নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে, নদিয়ার রানাঘাটে। শনিবার সন্ধ্যার এই অভিযোগে রানাঘাট কাউন্টিং সেন্টারের সামনে অবস্থান-বিক্ষোভ করছেন তিনি। 

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় তিনি নির্বাচন কমিশনের মেসেজ পেয়ে কাউন্টিং সেন্টারে আসেন। সেখানে সিসি ক্যামেরায় দেখতে পান সেখানে পোস্টাল ব্যালটের স্ট্রং-রুমের দরজায় যে কাগজ দিয়ে আটকানো থাকে সেই কাগজ কিছুটা ওঠানো রয়েছে। এরপরই তিনি ৮৬ শান্তিপুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দরজার সামনে গিয়ে তিনি বিষয়টি দেখতে চান।

অভিযোগ, রিটার্নিং অফিসার তাকে সেই স্থানে নিয়ে যেতে রাজি হননি। এরপর তিনি বাইরে এসে নির্দিষ্ট করে ওই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের একটি অভিযোগ দায়ের করেন। তারপরেই শুরু হয় বিক্ষোভ। তিনি বলেন, “যতক্ষণ না পর্যন্ত এই অভিযোগের সুনির্দিষ্ট উত্তর আসছেন এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কথা না বলছেন ততক্ষণ অবস্থান বিক্ষোভ করবেন অবস্থান বিক্ষোভ করবেন।”


Share