Police Transferred

তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ থানার আইসি, নির্বাচন কমিশনের নির্দেশে কোচবিহারের পুলিশ আধিকারিককে সরাল কমিশন

গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, “এই আইসি বিজেপি প্রার্থীর ওপর পরিকল্পিত ভাবে আক্রমণ চালাচ্ছে। এই আইসি থানায় থাকলে নিরপেক্ষ ভোট করানো সম্ভব নয়। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, এই আইসিকে অবিলম্বে সরানো হোক।”

কোচবিহার থানার আইসিকে সরাল শিলিগুড়ি কমিশনারেট।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৫:৪৬

কোচবিহার থানার আইসি তপন পালকে সরিয়ে দিল। অভিযোগ, ওই থানার প্রাক্তন আইসি তৃণমূল প্রার্থীর বন্ধু। তাই তাঁকে রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের নির্দেশে ওই থানার নতুন আইসি করা হয়েছে সুকুমার ঘোষকে। তিনি এর আগে শিলিগুড়ি থানার আইসি ছিলেন।

বিজেপির অভিযোগ, কোচবিহার থানার প্রাক্তন আইসি তপন পাল তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পির কলেজের বন্ধু। তাঁরা এক সাথেই কলেজে একই ব‍্যাচে আইনের পড়াশুনা করেছেন। বিজেপির আরও অভিযোগ ছিল, হিপ্পির কথায় বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছিলেন। বিজেপি কর্মীদের কোনও অভিযোগ নিয়ে পদক্ষেপ করছিলেন না। তার পরেই প্রাক্তন আইসি তপন পালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানায়।

নির্বাচন কমিশনের নির্দেশে কোচবিহার থানার আইসি তপন পালকে সরিয়ে দিয়েছে শিলিগুড়ির পুলিশ কমিশনার। আপাতত নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব তিনি সামলাতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, “এই আইসি বিজেপি প্রার্থীর ওপর পরিকল্পিত ভাবে আক্রমণ চালাচ্ছে। এই আইসি থানায় থাকলে নিরপেক্ষ ভোট করানো সম্ভব নয়। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, এই আইসিকে অবিলম্বে সরানো হোক।”


Share