Suvendu Adhikari

পেতে চান ১০-এ ১০, ৯ পেলে স্বীকার করবেন ব‍্যর্থতা! রাজ‍্যবাসীর কাছে পরীক্ষায় বসতে চান মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় সভা থেকে ঘোষণা শুভেন্দুর

গত ১০০ দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বার বলেছিলেন যে রাজ‍্যে শুধু ঝান্ডা বা রাজনৈতিক দলের পরিবর্তন হয়নি তা তিনি প্রমাণ করবেনই। পুরুলিয়া মানবাজারের সভা থেকে তিনি ঠিক করলেন তিনি মানুষের সামনে ‘পরীক্ষায়’ বসতে চান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, মানবাজার
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১০:৫৯

পরীক্ষা হবে ১০ নম্বরের। তাতে তিনি ‘ফুল মার্কস’ পেতে চান। আর যদি ১০ নম্বরের মধ্যে নয় পান, তাহলে নিজের ব‍্যর্থতা মেনে নেবেন। পুরুলিয়ার সভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ হলে তিনি রাজ‍্যবাসীর কাছে পরীক্ষায় বসবেন।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হিসেবে ১০০ দিন পূর্তি অনুষ্ঠানে সোমবার পুরুলিয়া গিয়েছিলেন। সেখানকার মানবাজার এবং রঘুনাথপুরে একটি সভা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে গিয়ে বলেছিলেন, তাঁর পূর্বসূরিরা কেউই মহান বিপ্লবীকে শ্রদ্ধা দেয়নি। আবার, বীজপুর থানায় হেফাজতে থাকা মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে গিয়ে বলেছিলেন, তাঁর পূর্বসুরিরা কেউই বিপরীত মতাদর্শের রাজনৈতিক দলের কর্মীর এমন বিপদের দিনে পাশে দাঁড়ায়নি। তিনিই মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম এই কাজ করছেন। 

মানবাজারের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “আগামী ২০২৭ সালের ৯ই মে আমার মুখ্যমন্ত্রিত্বের এক বছর পূর্ণ হবে। সে দিন আমি আপনাদের সামনে পরীক্ষায় বসব। পরীক্ষায় আপনারা আমাকে নম্বর দেবেন। আমি যদি ১০-এর মধ্যে নয়-ও পাই, তা হলেও আপনাদের কাছে আমি ব‍্যর্থতা স্বীকার করে নেব। যে ‘না, আমি পারলাম না’। আপনারাই বলবেন, ‘না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে, সঠিক দলকে ভোট দিয়েছি। বিশ্বাস এবং ভরসা রাখুন। সময় দিন। কেন্দ্র এবং রাজ্য মিলে আপনাদের কল্যাণার্থে কাজ করব।”

গত ১০০ দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বার বলেছিলেন যে রাজ‍্যে শুধু ঝান্ডা বা রাজনৈতিক দলের পরিবর্তন হয়নি তা তিনি প্রমাণ করবেনই। পুরুলিয়া মানবাজারের সভা থেকে তিনি ঠিক করলেন তিনি মানুষের সামনে ‘পরীক্ষায়’ বসতে চান।


Share