Arrest

ইডি দফতর থেকে বের হতেই টেনেহিঁচড়ে প্রাক্তন মন্ত্রীকে গাড়িতে তুলল পুলিশ, জামিন খারিজ হতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

সন্ধ‍্যায় জিজ্ঞাসাবাদ শেষের পরে বাইরে বের হতেই তাঁকে গাড়িতে টেনেহিঁচড়ে গাড়ি তোলে লালবাজারের গোয়েন্দারা। তাঁকে পৌঁনে ৬টা নাগাদ লালবাজারে ঢোকানো হয়েছে।

গ্রেফতার ইন্দ্রনীল সেন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৬:২৯

সিজিও কমপ্লেক্স থেকে বের হতেই টেনেহিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। তাঁকে লালবাজারে নিয়ে আসা হচ্ছে। তাঁকে দুর্গাপুজোর টিকিট জালিয়াতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। লালবাজার সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ইউনেস্কোর নাম ভাড়িয়ে দুর্গাপুজোর টিকিট বিক্রি করেছিল তাঁর সংস্থা মাস আর্ট। তা নিয়ে বউবাজার থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে ইডির পৃথক ইসিআইআর দায়ের করে। সেই মামলাতেই বুধবার রাজ্যের তথ‍্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রীকে ডেকে পাঠায় ইডি।

সন্ধ‍্যায় জিজ্ঞাসাবাদ শেষের পরে বাইরে বের হতেই তাঁকে গাড়িতে টেনেহিঁচড়ে গাড়ি তোলে লালবাজারের গোয়েন্দারা। তাঁকে পৌঁনে ৬টা নাগাদ লালবাজারে ঢোকানো হয়েছে।

অভিযোগ, ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত তাঁর সংস্থা অন্তত ৩০ কোটি টাকে তুলেছে। সেই টাকা মেয়ে, স্ত্রী এবং পরিবারের সদস্যদের নামে থাকা একাধিক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, এমন অনেক অ‍্যাকাউন্টের হদিশ মিলেছে। নিজের অ্যাকাউন্টেও টাকা জমা হয়েছে। মেয়ের নাম এফআইআরে নেই। কিন্তু তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সূত্রের খবর, ইউনেস্কো-র সঙ্গে আদৌ কোনও চুক্তি ছিল কি না তা জানতে বিশ্বসংস্থাকে চিঠি দিয়ে জানাবে লালবাজার। বৌবাজারে এই মামালায় রক্ষাকবচ ছিল না।

বিস্তারিত আসছে…


Share