Rape Case

উত্তরপ্রদেশের মসজিদের ভিতরেই মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার মৌলানা-সহ দু’জন, জেরার দোষ স্বীকার ধৃতদের

নির্যাতিতা মহিলার দাবি, মসজিদের ওই ধর্মগুরু তাকে ও তার ছেলেকে জল খেতে দিয়েছিল। সেই জলছে দু’জনেই জ্ঞান হারান। মহিলার অভিযোগ, তার পরেই তাকে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, সেই ভয়াবহ ঘটনার একটি ভিডিয়ো তৈরি করা হয়।

মৌলানা জুনাইদ ও নাদিমকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, সাহারানপুর
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০২:২০

মসজিদের ভিতরই গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের সাহারানপুরে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা মহিলার দাবি, তিনি তাঁর ছোট ছেলেকে নিয়ে মসজিদে গিয়েছিলেন। সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয়েছে। গত ১৫ এপ্রিল এই ঘটনাটি ঘটেছে বলে জানান নির্যাতিতা মহিলা।

অভিযুক্তের নাম মৌলানার জুনাইদ এবং নাদিম। স্থানীয় সূত্রের খবর, এক মৌনানা ও তার সহযোগী মিলে মহিলাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতা মহিলাটির পরিবার জানান, কিছুদিন আগে বাড়ির ছোট সন্তানটি অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার অজুহাতেই ওই মহিলাকে মসজিদে আনা হয়েছিল। মসজিদে এসে তিনি দেখেন সেখানে কেউ নেই। পরে তাঁকে জানানো হয় মৌলানা মসজিদের ভিতরে আছে। সেই নাকি ওই বাচ্চাটির চিকিৎসা করবেন। 

নির্যাতিতা মহিলার দাবি, মসজিদের ওই ধর্মগুরু তাকে ও তার ছেলেকে জল খেতে দিয়েছিল। সেই জলছে দু’জনেই জ্ঞান হারান। মহিলার অভিযোগ, তার পরেই তাকে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, সেই ভয়াবহ ঘটনার একটি ভিডিয়ো তৈরি করা হয়। নির্যাতিতা মহিলার আরও অভিযোগ, কাউকে জানালে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়েছিল। 

ঘটনাটি পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও দাবি করা হয়েছে। পড়ে নির্যাতিতা মহিলা একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান। তিনি তাকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরে পুলিশ মৌলানা জুনাইদ ও নাদিমকে গ্রেফতার করেছে। প্রতিবেদন অনুসারে, নাদিম ওই মৌলানা জুনাইদের প্রতিবেশী।

পুলিশ সূত্রের দাবি, ধৃতেরা তাদের দোষ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়, মহিলাটি জ্ঞান হারানোর পর তারা তাকে মসজিদের কাছে মৌলানার ঘরে নিয়ে যায়। যেখানেই মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল।


Share