Ajit Pawar Death

নির্বাচনী প্রচারে যাওয়ার সময় ভেঙে পড়ল বিমান, মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের, মৃত আরও পাঁচ জন

গতকাল তিনি মুম্বইয়ে ক‍্যাবিনেট বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। দুর্ঘটনার খবর পেয়ে ৬৬ বছর বয়সী উপমুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যেরা হাসপাতালে পৌঁছেছেন।

অজিত পাওয়ার মৃত।
নিজস্ব সংবাদদাতা, মুম্বই
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১০:৪১

বিমান দুর্ঘটনায় মৃত‍্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। বিমান অবতরণের সময় ভেঙে পড়ে। তার পরে আগুন ধরে যায়। দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানে ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র অজিত পাওয়ার। বিমানে আরও পাঁচজন যাত্রী ছিলেন। তাদের সবাই এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছেন। সূত্রের খবর, অজিতের দেহ একজন দেহরক্ষী, এটেনডেন্ট, তিনজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন।

ভেঙে পড়ার পরেই বিমানে আগুন ধরে যায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। তারা এলাকাটিকে ঘিরে রেখেছে ।

এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। একটি ব‍্যক্তিগত বিমানে (লার্জেট ৪৫, রেজিস্ট্রেশন নম্বর: ভিডি-এসএসকে) সফর করছিলেন তিনি। সেই বিমানে অজিত-সহ ছ’জন যাত্রা করছিলেন।

গতকাল তিনি মুম্বইয়ে ক‍্যাবিনেট বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। দুর্ঘটনার খবর পেয়ে ৬৬ বছর বয়সী উপমুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যেরা হাসপাতালে পৌঁছেছেন। রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন গিয়েছেন। এখনও উদ্ধারকাজ চলছে।


Share