Plane Accident

যোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান, দু’টুকরো হওয়ার পরে লাগল আগুন, পাঁচ সেনাকর্মীর মৃত্যু

ঘটনায় শোকপ্রকাশ করেছে বায়ুসেনা। শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “যোরহাটে বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।”

যোরহাটে ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান।
নিজস্ব সংবাদদাতা, অসম
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৫:০৮

অসমের যোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার এএন-৩২ বিমান। ঘটনায় পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন, স্কোয়াড্রন লিডান প্রশান্ত সিংহ, ফ্লাই লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু ক্ষেমারাম কুমাওয়াত এবং দানিশ আলম। অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ভেঙে পড়ার পরে দু’টুকরো হয়ে যায়। এরপরেই আগুন লেগে যায়।

জানা গিয়েছে, শনিবার সকালে রৌরিয়া বায়ুসেনার ঘাঁটিতে রুটিন মহড়া চলাকালীন। ৯টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করে। সেই সময় চাকা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার পরেই ছিটকে পড়ে।দু’টুকরো হয়ে যাওয়ার পরে আগুন ধরে যায়। 

ঘটনায় শোকপ্রকাশ করেছে বায়ুসেনা। শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “যোরহাটে বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।” 

এএন-৩২ বিমান মূলত সামরিক সরঞ্জাম এবং সেনাবাহিনীর জওয়ানদের বহনের কাজে ব্যবহার করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দুর্গম এলাকায় সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে পারে এই বিমান। এই বিমান সাড়ে ৭ টন ওজন বহন করতে পারে। প্রায় ৫০ জন সেনাকর্মীকে বহন করতে পারে এই বিমান।

রৌরিয়া উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ একটি বায়ুসেনা ঘাঁটি। অসম এবং ওই অঞ্চলে সামরিক কার্যকলাপে এই বন্দরের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৮৬ সাল থেকে ২২টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরেও দুর্ঘটনাগ্রস্ত হয় একটি এএন-৩২ বিমান। বার বার দুর্ঘটনার কবলে পড়ার পড়েও এই সামরিক বিমানের উপর যথেষ্ট নির্ভরশীল বায়ুসেনা। কারগিল যুদ্ধের সময় এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।


Share