Tussle Inside Flight

ওভারহেড লাগেজ নিয়ে তুমুল বচসা, কেবিন ক্রুকে ধাক্কা! গোয়া-দিল্লি আকাশা এয়ার ফ্লাইট থেকে নামানো হল দুই যাত্রীকে

এরপর বিমানসংস্থা যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দু’জন যাত্রীকেই বিমান থেকে নামানোর সিদ্ধান্ত নেয়। অনুপ ভার্গবকে নামতে বলা হলে তিনি তা মানতে অস্বীকার করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তাঁর আচরণে বিরক্ত হয়ে অন্যান্য যাত্রীরাও হস্তক্ষেপ করেন।

ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হল দুই যাত্রীকে
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০১:০৭

ফের ফ্লাইটে বচসার ঘটনা। এ বার যাত্রীদের ওভারহেডে লাগেজ রাখা নিয়ে কেবিন ক্রু সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হল। এই অভিযোগে দুই যাত্রীকে নামিয়ে দেওয়া হল। এই ঘটনাটি ঘটেছে গোয়া থেকে দিল্লিগামী আকাশা এয়ারের ফ্লাইট QP1358-তে। এই ঘটনার ফলে ফ্লাইটি তার ছাড়ার সময়ের থেকে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় পরে ছাড়ে।

সূত্রের খবর, ক্র সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার ফলে যে দুই যাত্রীকে নামিয়ে দেওয়া হয় তাদের নাম অনুপ ভার্গব এবং চন্দন মিশ্র। ঘটনার দিন বিমান ছাড়ার আগে কেবিন ক্রুরা যখন যাত্রীদের ওভারহেড বগিতে লাগেজ রাখতে সাহায্য করছিলেন তখনই অনুপ ও চন্দন তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, তাঁরা ক্রু সদস্যকে তাঁদের ব্যাগ স্পর্শ না করার জন্য বলেছিলেন। কিন্তু ক্রু সদস্যরা তাঁদের বোঝানোর চেষ্টা করলে তাঁরা উলটে হিংসাত্মক ব্যবহার শুরু করেন। অনুপ ভার্গব এক ক্রু সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন,‘তুমি এখানে গুন্ডার মতো আচরণ করছো? তুমি আমার ব্যাগ কিভাবে স্পর্শ করলে? অপেক্ষা করো, দেখো আমি তোমার কী করি!’ অভিযোগ, ঘটনার সময় অনুপ কেবিন ক্রু সদস্যকে ধাক্কা দেন। কোনও দোষ না থাকা সত্ত্বেও ক্রু মেম্বাররা পরিস্থিতি শান্ত করার জন্য ক্ষমা চান। কিন্তু তা সত্ত্বেও, অনুপ এবং চন্দন উভয়ই অসভ্যের মতো আচরণ করতে থাকেন।

এরপর বিমানসংস্থা যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দু’জন যাত্রীকেই বিমান থেকে নামানোর সিদ্ধান্ত নেয়। অনুপ ভার্গবকে নামতে বলা হলে তিনি তা মানতে অস্বীকার করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তাঁর আচরণে বিরক্ত হয়ে অন্যান্য যাত্রীরাও হস্তক্ষেপ করেন।

ভিডিয়োয় দেখা যায়, অনুপ ভার্গব বিমানের গেটে দাঁড়িয়ে নামতে অস্বীকৃতি জানাচ্ছেন। অন্যদিকে, চন্দন মিশ্রকেও কেবিন ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়। শেষ পর্যন্ত দু’জনকেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ফ্লাইটের টেকঅফে এক ঘন্টা ৩০ মিনিটেরও বেশি বিলম্ব হয়।


Share