Assembly Election

সরকারি দফতরে ফাইল চুরির আশঙ্কা, বিভাগীয় প্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিলেন মুখ্যসচিব

সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজেপির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল। ২০৬টি আসন নিশ্চিত করে মসনদে বসতে চলেছে বিজেপি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার রাজ‍্যবাসীকে আশ্বস্ত করেছিলেন— বিজেপি ক্ষমতায় এলে সমস্ত দুর্নীতির হিসেব নেওয়া হবে।

ফাইল চুরি রুখতে নির্দেশ মুখ‍্যসচিবের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১১:৪৮

সরকারি দফতরে গুরুত্বপূর্ণ ফাইল চুরির আশঙ্কা করে সমস্ত দফতরের নিরাপত্তা নিশ্চিত করতে বলল রাজ্যের মুখ্যসচিব। পালাবদল নিশ্চিত হতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, দফতরের একটি ফাইলও যাতে সরানো বা নষ্ট করা না হয়।

সোমবার রাজ‍্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এই নির্দেশিকা জারি করেছেন। রাজ্যের সমস্ত দফতরের সচিব, রাজ‍্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং সমস্ত জেলাশাসককে মুখ্যসচিব এই নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, দফতরের কোনও ফাইল যেন সরানো বা নষ্ট করা না হয়। অথবা দফতর থেকে তা নিয়ে যাতে কেউ চলে না যায়। সেই সমস্ত নথির কপি বা জেরক্স কেউ করতে পারবে না। সমস্ত নথি সুরক্ষিত রয়েছে কি না তা দফতরের সচিব এবং বিভাগীয় প্রধানদের নিশ্চিত করতে হবে। ব‍্যক্তিগত উদ্যোগ নিয়ে তা নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা। 

সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজেপির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল। ২০৬টি আসন নিশ্চিত করে মসনদে বসতে চলেছে বিজেপি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার রাজ‍্যবাসীকে আশ্বস্ত করেছিলেন— বিজেপি ক্ষমতায় এলে সমস্ত দুর্নীতির হিসেব নেওয়া হবে। সেই পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।


Share