Assembly Election

বেলা বাড়তেই তৃণমূলের ভরাডুবি, একের পর রাজ্য মন্ত্রী ফিরলেন প‍্যাভিলয়নে, নজর এখনও ভবানীপুরে

ইতিমধ্যেই মন্তেশ্বর, ভগবানগোলা, ভাতাড়, আসানসোল দক্ষিণ, কালিম্পং, বারাবণী, দার্জিলিং এবং মেদিনীপুর কেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে।

জয়ের আনন্দে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৪:৫৫

সোমবার ভোটগণনার দিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে চাঞ্চল্য তুঙ্গে। বিভিন্ন জেলার কাউন্টিং সেন্টারের বাইরে সকাল থেকেই ভিড় জমিয়েছেন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা। নির্ধারিত নিয়ম মেনে প্রথমে পোস্টাল ব্যালেট গণনা শুরু হয়, তার পর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা চলছে। দুপুর গড়াতেই একের পর এক কেন্দ্রের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করেছে।

ইতিমধ্যেই মন্তেশ্বর, ভগবানগোলা, ভাতাড়, আসানসোল দক্ষিণ, কালিম্পং, বারাবণী, দার্জিলিং এবং মেদিনীপুর কেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের ‘ইসিআই নেট’ অ্যাপ অনুযায়ী, মন্তেশ্বরে বিজেপির সৈকত পাঁজা, ভাতাড়ে সৌমেন কার্ফা, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, কালিম্পংয়ে ভারত কুমার ছেত্রী, বারাবণীতে অভিজিৎ রায়, দার্জিলিংয়ে নোমান রাই এবং মেদিনীপুরে শঙ্কর কুমার গুচ্ছাইত জয়ী হয়েছেন। অন্যদিকে ভগবানগোলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের রেয়াত হোসেন সরকার জয়ের মুখ দেখেছেন।

এখনও বহু কেন্দ্রে গণনা প্রক্রিয়া চলছে। হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে চলছে টানটান লড়াই।

শেষ পর্যন্ত ফল কোন দিকে গড়ায় প্রত্যাবর্তন না পরিবর্তন তা জানতে নজর এখন চূড়ান্ত গণনার দিকেই।


Share