Calcutta High Court

৭২ ঘণ্টার বাইক নিষেধাজ্ঞায় ‘না’ কলকাতা হাইকোর্টের, ভোটের আগে মাত্র ১২ ঘণ্টাই কড়াকড়ি, স্বস্তিতে সাধারণ মানুষ

এর আগে ভোটের তিন দিন আগে থেকেই রাস্তায় মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:২৫

ভোটের ৭২ ঘণ্টা আগে ব্যক্তিগত মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানায়, ভোটের আগের দিন সন্ধ্যা ছ'টা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকেই এই বিধিনিষেধ কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে ব্যক্তিগত প্রয়োজনে বা কর্মস্থলে যাওয়ার জন্য মোটরবাইক ব্যবহার করা যাবে।

এর আগে ভোটের তিন দিন আগে থেকেই রাস্তায় মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল শুনানির সময় কমিশনকে ভর্ৎসনা করেন বিচারপতি কৃষ্ণা রাও।

তিনি প্রশ্ন তোলেন, যদি এত কড়াকড়ি প্রয়োজন হয়, তবে কেন জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না। গত পাঁচ বছরে মোটরবাইক সংক্রান্ত কতগুলি এফআইআর হয়েছে বা কোথায় কোথায় বাইক বাহিনীর অশান্তির নজির রয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত জানতে চায় আদালত। এই বিষয়ে শনিবারের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, শেষ পর্যন্ত কমিশনের ওই সিদ্ধান্ত কার্যকর করা যাবে না বলেই জানিয়ে দেয় হাই কোর্ট।


Share