Bomb Blast

নোয়াপাড়া থানার পরিত্যক্ত ভবনে জোড়ালো বিস্ফোরণ, ভাঙল ভবনের একাংশ, ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব স্কোয়াড

বিস্ফোরণের পরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।স্থানীয়েরা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিক ভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।

নোয়াপাড়া থানার পরিত‍্যক্ত ভবনে বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, নোয়াপাড়া
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৪:৪৬

ভোটের চার দিন আগে ফের বিস্ফোরণ। বিস্ফোরণের বিকট শব্দে নোয়াপাড়া থানা চত্বর কেঁপে ওঠে। সূত্রের খবর, নির্বাচন আবহে এলাকা থেকে বাজেয়াপ্ত করা বোমা থানা মালখানায় রাখা ছিল বলে। তা নিষ্ক্রিয় করার জন্য বোমা রাখা হয়েছিল। তা থেকেই চ আচমকা বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নোড়াপাড়া থানার পুরোনো ভবনের ঘটনা ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের পরে গোটা এলাকা কেঁপে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়েরা। ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণের জেরে ভবনের একাংশ ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বোমার স্প্লিন্টার আশেপাশের বাড়িতে ঢুকে পড়েছে। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডের প্রতিনিধিরা যাচ্ছেন। পুলিশের আধিকারিকেরা সেখানে ঢুকতে পারছেন না।

বিস্ফোরণের পরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।স্থানীয়েরা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিক ভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। পুলিশের দাবি, ভবনের একাংশ ভেঙে পড়ার শব্দ ছিল। তবে ঠিক কী হয়েছিল তা পরীক্ষার পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।


Share