Assembly Election

জনসংযোগে 'অন্নপূর্ণা ভান্ডারের' প্রতিশ্রুতি বিজেপির, মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে অভিযোগ তৃণমূলের, অশান্তি এলাকায়

তৃনমূলের এক নেতার অভিযোগ, এর আগে 'বিশ্বকর্মা যোজনার' ফর্ম ফিলাপ করিয়ে এক লাখ টাকা বেকার যুবকদের দেওয়ার কথা বলা হয়েছিল। সেটা এখনও পাওয়া যায়নি। ভোট এলেই ভাঁওতা দেয় বিজেপি। বিজেপির দাবি, ইস্তেহারে বলা সব প্রতিশ্রুতি রক্ষা করবে বিজেপি।

তৃণমূল ও বিজেপি কর্মীরা, একে অপরের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৬:৩২

বিজেপির বিরুদ্ধে ভুল বোঝানো ও আর্থিক প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে। হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার ১০ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী সুবীর নাগ জনসংযোগ করতে গিয়েছিলেন। সেখানেই এলাকার বসবাসকারী মহিলাদের কাছ থেকে আঁধার ও ভোটার কার্ড সংগ্রহ করছিলেন।

স্থানীয় সূত্রের খবর, হুগলি সংশোধনাগার সংলগ্ন অঞ্চলে বিজেপি প্রার্থী-সহ অন্যান্য কর্মী সমর্থকরা জনসংযোগ করছিলেন। সেই এলাকায় বসবাসকারী মহিলাদের কাছ থেকে আধার ও ভোটার কার্ড সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করছিলেন। অভিযোগ, জনসংযোগের সময় বিজেপি কর্মীরা আশ্বাস দিচ্ছিলেন যে, বিজেপি ক্ষমতায় আসবে প্রতি মহিলাকে তিন হাজার টাকা করে 'অন্নপূর্ণা ভাণ্ডার' দেওয়া হবে। 

বিষয়টি নজরে আসতেই তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানায়। পরিস্থিতি এক পর্যায়ে প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে  পৌঁছে যায়। দু'পক্ষ একে অপরের প্রতি মারমুখী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন। দ্বিতীয় দফার ভোটের মুখে এমন ঘটনায় এলাকায় যথেষ্ট চাপানোত্তর সৃষ্টি হয়েছে। 

তৃনমূলের এক নেতার অভিযোগ, এর আগে 'বিশ্বকর্মা যোজনার' ফর্ম ফিলাপ করিয়ে এক লাখ টাকা বেকার যুবকদের দেওয়ার কথা বলা হয়েছিল। সেটা এখনও পাওয়া যায়নি। ভোট এলেই ভাঁওতা দেয় বিজেপি। বিজেপির দাবি, ঘোষণাপত্র বলা সব প্রতিশ্রুতি রক্ষা করবে বিজেপি।


Share