Cancellation of Train

রক্ষণাবেক্ষণের জেরে রবিবার ব্যান্ডেল-শক্তিগড় লাইনে বাতিল একাধিক ট্রেন

সেই কারণে দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২টো ১০ মিনিট পর্যন্ত মোট ১২০ মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে ৪ অক্টোবরের ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একই ভাবে ৫ অক্টোবরের ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেসও বাতিল থাকবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ব্যান্ডেল
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৯:৫০

সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী রবিবার, ৪ অক্টোবর হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-শক্তিগড় লাইনে একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু মেল, এক্সপ্রেস, মেমু এবং ইএমইউ লোকাল ট্রেন। একটি এক্সপ্রেস ট্রেনের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

আদিসপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ১২ নম্বর লেভেল ক্রসিং গেট খোলা ও বন্ধ করার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ হবে ৪ অক্টোবর। সেই কারণে দুপুর ১২টা ১০ মিনিট থেকে দু'টো ১০ মিনিট পর্যন্ত মোট ১২০ মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে ৪ অক্টোবরের ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একই ভাবে ৫ অক্টোবরের ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেসও বাতিল থাকবে।

রক্ষণাবেক্ষণের কারণে ৪ অক্টোবরের ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু এবং ৫ অক্টোবরের ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমুও বাতিল করা হয়েছে। একই সঙ্গে একাধিক ইএমইউ লোকাল ট্রেন বাতিল থাকবে। ৪ অক্টোবর বর্ধমান থেকে ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩১১৫২ এবং ৩৭৮৩৮ নম্বর লোকাল চলবে না। পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ নম্বর লোকাল এবং মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর লোকাল বাতিল করা হয়েছে।

এ ছাড়াও, হাওড়া থেকে ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭৮২৯, ৩৭৮৩৯, ৩৭৬৫১ এবং ৩৭৬৫৫ নম্বর লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ থেকে ৩১১৫১ নম্বর লোকালও ওই দিন চলবে না।

অন্য দিকে, ৪ অক্টোবর ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সময় ৯০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রেনটির আজিমগঞ্জ থেকে সকাল আটটা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ওই দিন সেটি সকাল ন'টা ৪০ মিনিটে ছাড়বে।


Share