Tchoukball Federation Election

ভারতীয় চকবল ফেডারেশনের সভাপতি হলেন পঞ্জাবের স্পেশ্যাল ডিজি এম এইচ ফারুকি, সহ-সভাপতি বাংলার দিবাকর রায়

এই নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্যও এসেছে সুখবর। রাজ্য চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর রায় ভারতীয় চকবল ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

(বাঁ দিক থেকে) সহ-সভাপতি দিবাকর রায়, সাধারণ সম্পাদক রেশমি ভিজ এবং সভাপতি তথা পঞ্জাব পুলিশের স্পেশ্যাল ডিজি এম এইচ ফারুকি।
নিজস্ব সংবাদদাতা, জলন্ধর
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৪:৩০

ভারতীয় চকবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পঞ্জাব পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল (স্পেশাল ডিজি) এম এইচ ফারুকি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেশমি ভিজ। শনিবার পঞ্জাবের জলন্ধরে পাঞ্জাব আর্মড পুলিশ (পিএপি) ক্যাম্পাসে ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার পরেই নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। 

এই নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্যও এসেছে সুখবর। রাজ্য চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর রায় ভারতীয় চকবল ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব জাতীয় স্তরে চকবল খেলায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

চকবল খেলায় সারা দেশে অংশগ্রহণ বাড়ানো, রাজ্য স্তরের সংগঠনগুলিকে আরও শক্তিশালী করা এবং তরুণ প্রজন্মের মধ্যে এই খেলার জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে ক্রীড়ামহল।

চকবল একটি দলগত খেলা, যেখানে শারীরিক সংঘর্ষ এড়িয়ে প্রতিপক্ষের প্রতি সম্মান ও খেলোয়াড়সুলভ মনোভাবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই খেলার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা এবং দলগত সংহতির উপর জোর দেওয়া।

ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে এম এইচ ফারুকির নির্বাচন এবং সহ-সভাপতি হিসেবে দিবাকর রায়ের নিযুক্তি ভারতীয় চকবলের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দিবাকর রায়ের এই নতুন দায়িত্ব পশ্চিমবঙ্গের চকবল খেলোয়াড়দের জাতীয় স্তরে আরও বেশি সুযোগ করে দিতে পারে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় এই খেলার প্রসার এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ক্রীড়ামহল। তাঁদের নেতৃত্বে ভারতীয় চকবল আরও এগিয়ে যাবে এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন সাফল্য অর্জন করবে, এমনটাই প্রত্যাশা।


Share