Food Safety Department

ভাগাড়কাণ্ডের পর ফের কড়া অভিযান, শিলিগুড়ির একাধিক রেস্তরাঁয় অনিয়মে জরিমানা, নিয়মিত অভিযানের দাবিতে সরব বিধায়ক

কলকাতার ভাগাড়কাণ্ডের পর কিছুদিন নজরদারি কড়া থাকলেও, পরে তা শিথিল হয়েছে বলে অভিযোগ। সেই সুযোগে শিলিগুড়ি শহর জুড়ে গজিয়ে ওঠা একাধিক রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা বিধি উপেক্ষা করে ব্যবসা চালানো হচ্ছিল বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতেই খাদ্য সুরক্ষা দফতরের বিশেষ দল অভিযান চালায়।

ফুড সেফটি ডিপার্টমেন্ট
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪

শিলিগুড়ি শহরের একাধিক রেস্তরাঁয় হানা দিয়ে পচা মাংস ও বাসি খাবার উদ্ধার করল খাদ্য দফতর। অভিযানের জেরে সংশ্লিষ্ট রেস্তরাঁগুলির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরিমানাও করা হয়েছে।

কলকাতার ভাগাড়কাণ্ডের পর কিছুদিন নজরদারি কড়া থাকলেও, পরে তা শিথিল হয়েছে বলে অভিযোগ। সেই সুযোগে শিলিগুড়ি শহর জুড়ে গজিয়ে ওঠা একাধিক রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা বিধি উপেক্ষা করে ব্যবসা চালানো হচ্ছিল বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতেই খাদ্য সুরক্ষা দফতরের বিশেষ দল অভিযান চালায়।

একটি রেস্তরাঁর রান্নাঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে পচা মাংস এবং বহুদিন ধরে সংরক্ষিত রান্না করা খাবার উদ্ধার হয়। শুধু রেস্তরাঁ নয়, একটি মিষ্টি তৈরির কারখানাতেও খাদ্য দফতর হানা দেয়। সেখান থেকেও বিপুল পরিমাণ বাসি ও পচা খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

ঘটনার পর শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ খাদ্য সুরক্ষা দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন। শহর জুড়ে নিয়মিত ও কঠোর অভিযান চালানোর দাবি জানান তিনি। ভবিষ্যতেও যদি এমন অনিয়ম চলতে থাকে, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিধায়ক।

Share