Terror

প্রথম নিশানা ছিল মন্ত্রীপুত্র! পাকিস্তানের সঙ্গে সরাসরি সম্পর্ক, মুখ‍্যমন্ত্রীর গতিবিধির তথ‍্য পাচার, জানাল পুলিশ

এসটিএফের আইজি গৌরব শর্মা জানান, তার পরেই একটি চক্রকে চিহ্নিত করা হয়। গ্রেফতার করা হয় হামিম মন্ডলকে। রেনেসাঁ আবাসনের একটি জিম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এসটিএফের আইজি গৌরব শর্মা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ০৯:৩৫

পাকিস্তানের ইসলামিক জঙ্গি জঙ্গি হামিম প্রথমে নিশানা করেছিল রাজ‍্যের মন্ত্রীকে। পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইয়েরে ছেলেকে হানিট্রাপ করার চেষ্টা করা হয়েছিল। শনিবার এমনটাই দাবি করল রাজ‍্য পুলিশের এসটিএফ এমনটাই দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, মন্ত্রীর ছেলেকে হানিট্রাপ করার চেষ্টা করা হয়েছিল। তা থেকেই এই চক্রের হদিশ মেলে। পুলিশকে জানানোর পরেই এই চক্র স্কানেরে আসে। এসটিএফের আইজি গৌরব শর্মা জানান, তার পরেই একটি চক্রকে চিহ্নিত করা হয়। গ্রেফতার করা হয় হামিম মন্ডলকে। রেনেসাঁ আবাসনের একটি জিম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বক্তব্য, হামিম আগে হাওড়ার পিলখানায় কাপড়ের দোকানে কাজ করত। তার পরে বর্ধমানের রেনেসাঁতে চলে যায়। শুক্রবার গভীর রাতে অর্পিতা  সরকারকে গ্রেফতার করেছে এসটিএফ। আইজি গৌরব শর্মা জানিয়েছেন, এই অর্পিতার সঙ্গে চার বছর আগে থেকেই সম্পর্ক ছিল। হামিমের ঘনিষ্ঠতা ছিল। পরিচয় হয়েছিল সামজমাধ‍্যমেই হয়েছিল। মাঝেমধ্যেই এই রাজ্যে আসত। এসে বেশিরভাগ সময় হামিমের সঙ্গেই কাটাত। তবে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে সন্দেহজনক কথাবার্তা মিলেছে।

হামিম মন্ডলের কাছ থেকে বেশ কিছু নথিপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ তা প্রথমিক বিশ্লেষণ করেছে। তাতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই, ইসলামিক জঙ্গি শাহজাদ ভাট্টির সদ‍স‍্যদের সঙ্গে চ‍্যাট রয়েছে। সেই সমস্ত চ‍্যাটের মধ্যে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি পাওয়া গিয়েছে। পুলিশের বক্তব্য, মুখ‍্যমন্ত্রী প্রতিদিন কী কী কর্মসূচি করেন, কোন রাস্তা দিয়ে যান, একই রাস্তা ব‍্যবহার করেন না কি আলাদা রাস্তা ব্যবহার করেন, সেই সমস্ত যাবতীয় গতিবিধি সম্পর্কিত তথ্য পাকিস্তানে বসে থাকা হ‍্যান্ডেলারদের কাছে পাঠানো হয়েছিল।

এসটিএফ জানিয়েছে, হামিমকে জেরা করে, রানা, উজের, আবির জাট, ৩৩৩ নামে পাকিস্তানি হ‍্যান্ডেলারদের সঙ্গে সমাজমাধ‍্যমে যোগাযোগে ছিল। যে সমস্ত ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে তা ডিক্রিপ্ট করার চেষ্টা করছে। এই চক্রের আরও বেশ কিছু সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু সামনে আনেননি এসটিএফের আইজি গৌরব শর্মা।


Share