TMC Councilor Arrested

দীর্ঘ পাঁচ ঘন্টা পর বাড়িতে প্রবেশ, মধ‍্য কলকাতার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ

সকালে তাঁর বাড়িতে গেলেও ডাকাডাকির পরেও দরজা তৃণমূল কাউন্সিলর খোলেননি। পাঁচ ঘন্টা অপেক্ষার পরে দরজা খোলা হলে ভিতরে পুলিশ গিয়ে মহম্মদ জসিমুদ্দিনকে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে যায়।

তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৫:৩৬

অবশেষে পাঁচ ঘন্টার বেশি সময় পরে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। রবিবার সকালে ৩৯ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের জোড়াসাঁকোর বাড়িতে পুলিশ আসে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল। পুলিশ সূত্রের খবর, নাবালিকাকে হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাঁকে ব‍্যাঙ্কশাল আদালতে হাজির করানো হবে।

জানা গিয়েছে, গত তিন মাস আগে ওই এলাকার এক নাবালিকার পরিচয় নিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন-সহ বাকিরা সমাজমাধ্যমে লাইভ করে। সেই ঘটনাটি ঘটে ২০২৬ সালের ২০ জানুয়ারি। তার পরবর্তীতে ২৩ জানুয়ারি ওই এলাকায় একটি মিছিল করে ওই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর-সহ বাকি অভিযুক্তরা। সেই মিছিল থেকে ওই নাবালিকার বাড়ির পাস দিয়ে যাওয়ার সময় অকথ‍্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 

পরিবার সূত্রের খবর, তাঁরা থানায় অভিযোগ জানাতে গেলেও তৃণমূল জমানায় তা নেওয়া হয়নি। পরে বাধ‍্য হয়ে ‘টক টু মেয়র’ নম্বরের ফোন করেন। তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে জানান। দায়ের হয় মামলা। 

সেই আক্রোশ গতকাল রাতে গিয়ে পড়ে ওই নাবালিকার ওপরে। কলেজ স্ট্রিট এলাকায় গিয়ে ওই নাবালিকাকে মহম্মদ জসিমুদ্দিনের কয়েক জন সাগরেদ ওই নাবালিকাকে আবার হেনস্থা করে। মারধর করা হয়েছে বলেও পরিবারের অভিযোগ। ওই এলাকার একটি বেসরকারি হাসপাতালে নাবালিকার চিকিৎসা চলছে।

ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের দাপট কমেনি। তার পরে সেই তথ‍্যপ্রমাণ নষ্ট করতে এলাকার সিসি ক্যামেরা ভাঙা হয় বলেও অভিযোগ ওঠে। রবিবার রাতে জোড়াসাঁকো থানার অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার তদন্তে এ দিন সকালে পুলিশ তাঁর বাড়িতে যায়। 

সকালে তাঁর বাড়িতে গেলেও ডাকাডাকির পরেও দরজা তৃণমূল কাউন্সিলর খোলেননি। পাঁচ ঘন্টা অপেক্ষার পরে দরজা খোলা হলে ভিতরে পুলিশ গিয়ে মহম্মদ জসিমুদ্দিনকে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে যায়। বাইরে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তাঁকে আদালতে হাজির করানো হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।


Share