NEET Paper Leak

রণক্ষেত্র ধর্মতলা! আন্দোলনের নামে গুন্ডামি, পুলিশকে লক্ষ্য করে বোতল, পাল্টা লাঠিচার্জ, জখম এক

শুক্রবার দুপুর আড়াইটে থেকে শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়। ধর্মতলা পর্যন্ত মিছিল করার কথা ছিল। সেখানে পৌঁছানোর পর থেকে ডোরিনা ক্রসিংয়ে বসা শুরু করে।

ধর্মতলায় রণক্ষেত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৮:৩৩

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র ধর্মতলা চত্বর। পুলিশকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে বিক্ষোভকারীরা। পাল্টা পুলিশ লাঠিচার্জ করেছে। ঘটনায় এক আন্দোলনকারী জখম হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটে থেকে শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়। ধর্মতলা পর্যন্ত মিছিল করার কথা ছিল। সেখানে পৌঁছানোর পর থেকে ডোরিনা ক্রসিংয়ে বসা শুরু করে।

এরই মধ্যে তৈরি হয় উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো ছোঁড়া হয়। উত্তেজনা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা ব‍্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে আসার চেষ্টা করে। কিন্তু ব‍্যারিকেড পেরিয়ে কোথায় যেত তা-ও স্পষ্ট নয়।

মেট্রো সিনেমা, সেখানে থাকা একটি মন এবং বহুতল অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার দিকে তাকিয়েই তা করা হয়েছে। আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি চলে বলে জানা গিয়েছে। পুলিশের গার্ডরেল চেপে আন্দোলনকারীদের ঘুরে বেরাতে দেখা যায়।


Share