Land Scam

জেলে রাজনৈতিক নেতাদের মতো সুবিধা চান জমি দখল মামলায় ধৃত শান্তনু সিংহ বিশ্বাস, আদালতে ‘গ্রেড-১’ স্টাটাসের দাবি আইনজীবীর

এ দিন জমি দখল মামলায় তোলাবাজি ও আর্থিক তছরূপ মামলায় ধৃত কলকাতার প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস ছাড়াও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকেও হাজির করানো হয়েছিল। পরে তিনি জামিনের আবেদন জানান। বিচারক তা খারিজ করে দিয়েছেন।

AP: জমি দখল মামলায় ধৃত শান্তনু সিংহ বিশ্বাসকে পেশ করা হচ্ছে আদালতে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৯:৫২

জমি দখল মামলায় ধৃত মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে জেলে থাকতে দিতে হবে রাজনৈতিক নেতাদের মতো সুবিধা। জেলে থাকার সময় তাঁকে ‘গ্রেড-১’ হিসেবে চিহ্নিত করা হোক বলে দাবি জানালেন। আদালতে তাঁর আইনজীবী এমনটাই দাবি করেলেন। তাঁর দাবি, ধৃত পুলিশকর্তা ছিলেন। অনেক মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন। তাঁর জীবন সংশয় হতে পারে। বিচারক আগামী ১ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জমি দখল মামলায় ধৃত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে আদালতে হাজির করানো হয়। ছুটির দিন থাকায় তাঁকে সিজেএম কোর্টে হাজির করানো হয়েছিল। এ দিন শান্তনু সিংহ বিশ্বাসের আইনজীবী আদালতকে জানান, শান্তনু সিংহ বিশ্বাস পুলিশের আধিকারিক ছিলেন। অনেক থানায় তিনি গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী আধিকারিক হিসেবে ছিলেন। অনেক অভিযুক্তকে গ্রেফতার করেছেন। তারা বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে। সেই কারণে শান্তনুর জীবন সংশয় হতে পারে। শান্তনুর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে তাই গ্রেড-১ কয়েদির মর্যাদা দেওয়া হোক। প্রয়োজনে তাঁকে পৃথক সেলেও রাখা হোক। জেলের আইন মেনেই এই আবেদন করা হয়েছে বলেও দাবি করেন ধৃত প্রাক্তন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের আইনজীবী।

কোনও কয়েদিকে ‘গ্রেড-১’ দেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। মূলত নির্বাচিত রাজনৈতিক নেতাদের এই তালিকায় থাকেন। অথবা বড় কোনও সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যাঁর জীবন সংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর জন্যই এই ব্যবস্থা করা হয়। বিভিন্ন রাজ্যে জেলের এই আইনে কিছু পার্থক্য রয়েছে। এ বার রাজনৈতিক নেতারা জেলে গেলে যে ভাবে রাখা হয়, তাঁকেও সেই ভাবেই রাখতে হবে বলে দাবি জানালেন শান্তনু সিংহ বিশ্বাস।

তবে জমি দখল মামলায় ধৃত শান্তনুর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কি না তা নিয়ে কোনও নির্দেশ ব‍্যাঙ্কশাল আদালতের সিজেএম দেননি। আইন বলছে, এটা সিজেএমের এক্তিয়ারের মধ্যে পড়েছে না। আগামী ১ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন পুলিশকর্তা ধৃত শান্তনু সিংহ বিশ্বাসকে ‘গ্রেড-১’ কয়েদি হিসেবে চিহ্নিত করা হবে কি না তা নিয়ে বিচারভবনের প্রধান বিচারকই সিদ্ধান্ত নেবেন। ওই দিনই এই আবেদন পুনরার করতে নির্দেশ দেওয়া হয়ে বলে জানা গিয়েছে। শান্তনু সিংহ বিশ্বাস জামিনের আবেদন করেননি।

আদালতকে ইডি জানিয়েছে, কেন গ্রেড-১ অভিযুক্ত হিসেবে শান্তনুকে গণ‍্য করা হবে সেটা তাঁরা বুঝতে পারছেন না। সেরকম কোনও পরিস্থিতি আছে কি না, বিষয়টি জেল কর্তৃপক্ষর থেকে ইডিকে বুঝতে হবে। ইডি তাঁদেরকে আপাতত জেল হেফাজতে পাঠানোর আবেদন করেছে। তবে পরে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলেও দাবি করা হয়েছে।

এ দিন জমি দখল মামলায় তোলাবাজি ও আর্থিক তছরূপ মামলায় ধৃত কলকাতার প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস ছাড়াও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকেও হাজির করানো হয়েছিল। পরে তিনি জামিনের আবেদন জানান। বিচারক তা খারিজ করে দিয়েছেন।


Share