Amherst Street Clash

আমহার্স্ট স্ট্রিটে পুজো দেওয়া নিয়ে তুলকালাম, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ পুলিশের, জখম দু’পক্ষের তিনজন

রবিবার বিকেলে ৪টে নাগাদ গোলমাল শুরু হয়। ভিড় বাড়তে থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন পূণ‍্যার্থীরা। পদপিষ্টের পরিস্থিতি তৈরী হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পূণ‍্যার্থীদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়।

আমহার্স্ট স্ট্রিটে লাঠিচার্জ পুলিশের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৮:৫৯

কালী মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক পুলিশকর্মী। দু’জন পূণ‍্যার্থী জখম হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে শ্যামসুন্দরী কালী মন্দিরের গেট।

রবিবার বিকেলে মৌনী অমাবস্যা উপলক্ষে শ্যামসুন্দরী কালী মন্দিরে ভিড় উপচে পড়ে।ক্রমেই মায়ের দর্শন করতে পূর্ণ‍্যার্থীরা সেখানে জড়ো হতে থাকেন। অভিযোগ, মন্দিরের ভিতরে কিছু লোককে ঢুকলে তাঁদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ‍্যা ৬টায় মন্দিরের গেট বন্ধ করে দেয়। যারা বাইরে দাঁড়িয়ে ছিলেন মা কালীকে দর্শনে করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। সেখানে পুলিশ গেলে বচসা শুরু হয়।

মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এক পুলিশকর্মী গুরুতর জখম বলে খবর। লাঠিচার্জের ঘটনায় দুই পূর্ণার্থী জখম হয়েছে। কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


Share