Allegation To Hotel

পাঁঠার মাংসের পরিবর্তে গোমাংস খাইয়ে দেওয়া হয়েছে, পার্ক স্ট্রিটের নামী রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ অভিনেতার

শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক পাবে বন্ধুবান্ধবদের নিয়ে নৈশভোজ সারতে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী। আর সেখানেই কিনা অনভিপ্রেত ঘটনার স্বীকার হতে হল টলিপাড়ার পরিচিত অভিনেতা তথা সেলেব ইনফ্লুয়েন্সারকে।

সায়ক চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৪:১৫

পাঁঠার মাংসের পরিবর্তে গরুর মাংস খাইয়ে দেওয়ার অভিযোগ। শুক্রবার রাতে এমনই মারাত্মক অভিযোগ করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। ঘটনাকে ঘিরে তুমুল হইচই বাঁধে। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

শুক্রবার রাতে পার্ক স্ট্রিট এক পাবে বন্ধুবান্ধবদের নিয়ে নৈশভোজ সারতে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী। আর সেখানেই কিনা অনভিপ্রেত ঘটনার স্বীকার হতে হল টলিপাড়ার পরিচিত অভিনেতা সোশালমিডিয়া ইনফ্লুয়েন্সারকে। সায়কের অভিযোগ, তিনি পাঁঠার মাংস অর্ডার করেছিলেন। তার পরেও তাঁদের গরুর মাংস পরিবেশন করা হয়েছে। আর সংশ্লিষ্ট বিষয়টিকে ঘিরেই রেস্তরাঁয় তুমুল বচসা বাধে।

সায়কের অভিযোগ, এ দিন সায়কের সঙ্গে পার্ক স্ট্রিটে ওই রেস্তরাঁয় তাঁর দুই বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু গিয়েছিলেন। খিদের চটে তিনি পাঁঠার মাংস স্টেক অর্ডার করেছিলেন। এরপরই ঘটল গোলমাল। ঘটনাস্থল থেকেই গোটা বিষয়টা সমাজমাধ‍্যমে লাইভে জানিয়েছেন সায়ক চক্রবর্তী। তাঁর কথায়, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমটায় খিদের পেটে না বুঝে খেয়ে ফেলেছিলেন। আর সেই খাবার মুখে দিতেই আঁতকে ওঠেন সায়ক-সহ তাঁর দুই বন্ধু! অভিনেতাও ছেড়ে কথা বলেননি। ওই ওয়েটারকে ডেকে বিষয়টি জানতে চান। সেই কথোপকথনের ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল নেটভুবনে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা গেল, সায়ক ওই ওয়েটারের উদ্দেশে বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” এরপর ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি জানান যে, তিনি মুসলমান। সেই প্রেক্ষিতেই পালটা তাঁকে সায়ক প্রশ্ন ছোড়েন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” বচসা বাঁধতেই ওয়েটার একবাক্যে স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন। এরপর পাবের অন্যান্য কর্মকর্তাদেরও অভিযোগ জানান সায়ক। যদিও ওই বেয়াড়া জানান, তিনি শুনতে ভুল করেছেন, তবে বিষয়টি নিয়ে রেস্তরাঁর মধ্যে তুমুল বচসা শুরু হয় রাতে।


Share