Love Jihad

জোড়াবাগানে ‘লাভ জেহাদ’, নাবালিকাকে অপহরণের অভিযোগ, ডোমজুড় থেকে উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত আরমান

বিজেপির নির্বাচনী প্রচারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ‍্য থেকে যে থাকতে দেওয়া হবে না তা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক নেতারা বলেছিলেন। বিজেপির ঘোষণাপত্রেও এটাই সবার প্রথমেই ছিল।

নাবালিকাকে অপহরণের অভিযোগে ডোমজুড় থেকে গ্রেফতার অভিযুক্ত।
নিজস্ব সংবাদদাতা, জোড়াবাগান
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১১:৩৯

জোড়াবাগানে নাবালিকাকে অপহরণ করে পালানোর চেষ্টা। মূল অভিযুক্তকে হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আরমান আলম। স্থানীয়দের দাবি, সূত্রের নাবালিকাটি লাভ জেহাদের শিকার হয়েছেন।

পুলিশ সূত্রের খবর, আরমান আলম বাড়ি বেনিয়াপুকুর এলাকায়। অভিযোগ, জোড়াবাগান এলাকার এক নাবালিকাকে অপহরণ করে পালিয়ে যায়। নাবালিকার খোঁজ না পাওয়া গেলে পরিবারের সদস্যরা থানার দ্বারস্থ হন। অভিযোগ, তাঁদের মেয়েকে ভুল বুঝিয়ে কেউ অপহরণ করে নিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ পুলিশ পকসো, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করে।

পুলিশ সূত্রের খবর, তাঁরা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। বিশেষ সূত্রে অভিযুক্তের খোঁজ হাওড়া ডোমজুড়ে মেলে। সেখানেই মঙ্গলবার রাতে জোড়াবাগান থানার পুলিশ অভিযান চালায়। সেখানকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে আরমান মালিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ হওয়ার দু’ঘন্টার মধ‍্যে নাবালিকাকে উদ্ধার করা গিয়েছে। বুধবার ধৃত আরমান আলমকে আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে জানা গিয়েছে। এই বিষয়ে লালবাজারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নাবালিকা নিঁখোজ হওয়ার অভিযোগ তৎক্ষণাৎ দায়ের করতে হবে। শুরু করতে হবে তদন্ত। বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনার ঘটনার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরে এখন তৎপর পুলিশ।

বিজেপির নির্বাচনী প্রচারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ‍্য থেকে যে থাকতে দেওয়া হবে না তা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক নেতারা বলেছিলেন। বিজেপির ঘোষণাপত্রেও এটাই সবার প্রথমেই ছিল। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার এমন স্পর্শকাতর বিষয় নিয়ে সরব হয়েছিলেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টি নিয়ে মন্তব্য করে বলেছিলেন, “বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অপরাধ লক্ষ‍্য করা গিয়েছে। লাভ জেহাদ, ল‍্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্মান্তরকরণ-সহ একাধিক ঘটনা রয়েছে। নারী এবং শিশু নিরাপত্তার বিষয়ে অসামাজিক কার্যকলাপে বৃদ্ধি লক্ষ‍্য করা গিয়েছে। বিভিন্ন প্রদেশ এবং রাজ্য থেকে গ্রেফতার হওয়া ধৃতদের একটা বড় অংশই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী।”


Share