Abhishek Banerjee

সাড়ে পাঁচ ঘন্টা পরে সিআইডির দফতর থেকে বেরিয়ে মমতার বাড়িতে গেলেন অভিষেক, রবিবার ফের হাজিরার নির্দেশ

বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ফিরেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪টে ২০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামে। তার পরে কালীঘাটের বাড়ি হয়ে ভবানী ভবনে যান।

ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১২:৩৭

সাড়ে পাঁচ ঘণ্টা পরে ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৮ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছোন। তার পরে গেটে উপস্থিতির খাতায় সই করে ভবনে প্রবেশ করেন। বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি কান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাত ১১টা ৫০ নাগাদ বেরিয়ে তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ফিরেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪টে ২০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামে। মনে করা হয়েছিল, সেখান তিনি সরাসরি ভবানী ভবনে যাবেন। কিন্তু মাঝপথেই গাড়ি ঘুরে কালীঘাটের বাড়িতে আসেন। সেখান থেকে পৌনে ৬টা নাগাদ তিনি বেরোন। ৫টা ৪৮ মিনিটে ভবানী ভবনে পৌঁছে যান। 

সিআইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে বেশ কিছু ক্ষণ বসিয়ে রাখা হয়। তার পরে জিজ্ঞাসাবাদ তদন্তকারীরা শুরু করেন। ছ’জন সিআইডির আধিকারিক অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছেন। বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিআইডি সূত্রে এ-ও জানা গিয়েছে, তদন্তকারীদের প্রশ্নের উত্তরে অভিষেক যে জবাব দিয়েছেন তাতে তাঁরা সন্তুষ্ট হননি। তাই তৃণমূলের সাধারণ সম্পাদকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। জানা গিয়েছে, সেকারণে আগামী রবিবার তাঁকে আবার ভবানী ভবনে তলব করা হয়েছে। ওই দিন তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবানী ভবনে সিআইডির দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি কান্ডে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলাটির শুনানি হয়েছে। সিআইডির আদালতের কাছে দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি কাণ্ডে ‘মূলচক্রী’। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি, আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ সিআইডি করতে পারবে না বলেও নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছে। 


Share