Bangladesh Election

বাংলাদেশ নির্বাচনে অশান্তি, সাংবাদিককে মাথায়, পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, অশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

আক্রান্ত সাংবাদিকের নাম মিরাজউদ্দিন। তিনি স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাজ করেন। এ দিন সকালে নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহ করতে তিনি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালি এলাকায় যান। তিনি মোটরবাইকের পিছনের সিটে বসেছিলেন।

জখম সাংবাদিকের নাম মিরাজউদ্দিন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৮

জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। গোপালগঞ্জের পরে এ বার নোয়াখালিতে ঝড়ল রক্ত। সেখানে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত সাংবাদিকের নাম মিরাজউদ্দিন। তিনি স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাজ করেন। এ দিন সকালে নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহ করতে তিনি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালি এলাকায় যান। তিনি মোটরবাইকের পিছনের সিটে বসেছিলেন। সেই সময় অতর্কিতে কয়েক জন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। তাঁর পিঠ এবং মাথায় ভোজালি দিয়ে হামলা চালানো হয়েছে। তাঁকে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। একই সঙ্গে তাঁর চালক সাকিবও জখম হয়েছে। তিনিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুগামী। অভিযোগ রয়েছে, বিএনপির প্রার্থী মেহবুবের রহমান শামিম এলাকায় ফিরে আসার পরে আজাদ ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এদিকে ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকেরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকা পোস্ট জানিয়েছে, অভিযোগের বিষয়ে জানতে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে। তিনি ফোন ধরেননি। ঘটনায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, সেখানকার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ককটেল বোমা নিক্ষেপ করেছে দুস্কৃতীরা। ঘটনায় দুই আনসার সদস্য-সহ তিনজন জখম হয়েছেন।


Share