Assembly Election

প্রথম দফার নির্বাচনে বিভিন্ন জায়গায় ইভিএম-সিসি ক্যামেরা বিকল, কড়া পদক্ষেপের আশ্বাস নির্বাচন কমিশনের

বৃহস্পতিবার সকাল ন'টার কিছু আগে রাজ্যের মুখ্য নির্বাচনের দফতরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মালদহের মোথাবাড়িতে ইভিএম বিকল থাকার অভিযোগের ভিত্তিতে কমিশনের প্রতিনিধিরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:২০

প্রথম দফার ভোট শুরু হতেই বিভিন্ন জায়গায় ইভিএমে যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, সমস্যা সমাধান করা হচ্ছে এবং দ্রুত সব স্বাভাবিক হবে।

বৃহস্পতিবার সকাল ন'টার কিছু আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক দফতরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মালদহের মোথাবাড়িতে ইভিএম বিকল থাকার অভিযোগের ভিত্তিতে কমিশনের প্রতিনিধিরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি, কিছু বুথে সিসি ক্যামেরা খারাপ থাকার অভিযোগ নিয়েও তিনি আশ্বস্ত করে বলেন, সেগুলিও দ্রুত ঠিক করা হবে।

উল্লেখ্য, মোথাবাড়ির একটি বুথে ইভিএম সমস্যার কারণে দেড় ঘণ্টা পেরিয়েও ভোটগ্রহণ শুরু হয়নি বলে অভিযোগ ওঠে। এর জেরে সেখানে উত্তেজনা ছড়ায় এবং সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা।

অন্যদিকে, মুর্শিদাবাদের নওদায় বোমাবাজির অভিযোগ প্রসঙ্গে মনোজ আগরওয়াল বলেন, ‘হ্যাঁ, খবর পেয়েছি। খানিকটা দূরে ঘটেছে। কড়া পদক্ষেপ করা হবে।’


Share