Election Commission

‘এখুনি বাড়ি চলে যান,’ নিজের কেন্দ্রে কত বুথ না জানায় জেনারেল অবজার্ভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকের সময় জ্ঞানেশ কুমার অনুরাগ যাদবকে তাঁর দায়িত্বাধীন কেন্দ্র সম্পর্কে একাধিক সাধারণ প্রশ্ন করেন। তার মধ্যে ছিল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মোট কতগুলি বুথ রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি পর্যবেক্ষক।

জ্ঞানেশ কুমার
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৩:৪০

‘এখুনি বাড়ি চলে যান।’ নিজের কেন্দ্রে কত বুথ রয়েছে, তা বলতে না পারায় বৈঠক থেকেই বাড়ি চলে বললেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশন সূত্রের খবর, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজার্ভার অনুরাগ যাদবকে সরিয়ে দিল কমিশন কমিশন।

বুধবার সকালে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর জেনারেল এবং পুলিশ অবজার্ভারদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ‍্যে নিযুক্ত ২৯৪ জন জেনারেল অবজার্ভার এবং ৮৪ জন পুলিশ অবজার্ভার। কমিশন সূত্রের খবর, এ দিন বৈঠকে কোচবিহার দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজার্ভারের কাছে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে তা জানতে চান জ্ঞানেশ কুমার জানতে চান। পুলিশ অবজার্ভার জানান প্রায় সবকটি স্পর্শকাতর বুথ রয়েছে। এর পরেই সেখানে ১৬৩ ধারা জারি করা যায় কি না তা নিতে মতামত চান। তারপরে জেনারেল অবজার্ভার অনুরাগ যাদবের কাছে জানতে চান, তাঁর কেন্দ্রে কতগুলি বুথ রয়েছে, সেই বুথের পরিকাঠামো কেমন রয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, দায়িত্বপ্রাপ্ত জেনারেল অবজার্ভার কত বুথ রয়েছে তা তিনি বলতে পারেননি। একটি বিধানসভা কেন্দ্রের মৌলিক তথ্য সম্পর্কেই অবগত না থাকায় তাঁর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠক চলাকালীনই অনুরাগ যাদবকে বাড়ি চলে যেতে বলেন। তার পরে চুপ করে যান। এর পরেই বাদানুবাদ শুরু হয় বলে জানা গিয়েছে। পাল্টা জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলেন, তিনি নতুন এসেছেন। তাই তিনি বিষয়টি নিয়ে অবগত নন। তিনি নাকি দাবি করেছেন, ২৫ বছর ধরে সার্ভিস করছেন। এমন ভাবে তাঁকে বলা সমুচিন হয়নি।

প্রসঙ্গত, অনুরাগ যাদব পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব পাওয়ার আগে উত্তরপ্রদেশের তথ‍্যপ্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল সচিব ছিলেন। তাঁকে সরিয়ে দেওয়ার পরে সামাজিক উন্নয়ন দফতরের প্রিন্সিপাল সচিব পদে বদলি করা হয়েছে।

সূত্রের খবর, ২০০০ সালের ব‍্যাচের উত্তরপ্রদেশ ক‍্যাডারের আইএএস অফিসার অনুরাগ যাদব বেশ কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজার্ভারের দায়িত্বও সামলাচ্ছিলেন। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কেন্দ্রের বুথ সংখ্যা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় ক্ষুব্ধ হন জ্ঞানেশ কুমার। এই পরিস্থিতিতে তিনি কীভাবে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে তদারকি করবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। নির্দেশ ছিল, ১৮ মার্চের মধ্যে প্রত্যেককে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে দায়িত্ব গ্রহণ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য নিজেদের যোগাযোগের ঠিকানাও প্রকাশ্যে আনতে বলা হয়েছিল। প্রার্থী ও রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রতিদিন নির্দিষ্ট সময় বৈঠক করা এবং নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে হচ্ছে কি না, তা নজরে রাখাই তাঁদের মূল দায়িত্ব।


Share