Sexual Assault

প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন! শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

ছাত্রীরা জানায়, তারা ভয় পেয়ে বাড়িতে কিছু বলেনি। এক অভিভাবক জানান, স্কুলের শিক্ষক যদি এই ধরনের কান্ড ঘটায় তাহলে কাদের উপর বিশ্বাস করা যায়। স্থানীয় কাউন্সিলর অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবী করেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১১:১৭

এ বার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল। গত রবিবার এই অভিযোগ ওঠে স্কুলেরই একজন শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

এক তরুণী ওই স্কুলের কিছু ছাত্রীদের টিউশন দেন। গত রবিবার তাঁদের পড়াতে গিয়ে বিষয়টি ছাত্রীদের থেকে জানতে পারেন। এর পর তিনি স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। ছাত্রীদের অভিভাবকদেরও বিষয়টিকে নিয়ে অবগত করেন। 

এরপর প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা দফতরের এসআইকে ঘটনাটি জানান। থানাতে অভিযোগ করা হয়। মঙ্গলবার স্থানীয় কাউন্সিলর স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন। তারপর থানায় অভিযোগ দায়ের করা হয় শিক্ষকের বিরুদ্ধে।

ছাত্রীরা জানায়, তারা ভয় পেয়ে বাড়িতে কিছু বলেনি। এক অভিভাবক জানান, “স্কুলের শিক্ষক যদি এই ধরনের কান্ড ঘটায় তাহলে কাদের ওপর বিশ্বাস করা যায়।” স্থানীয় কাউন্সিলর অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবী করেছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।


Share