Mamata Banerjee

নির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে সমস্ত সরকারী পদ থেকে দিলেন ইস্তফা

বিধানসভা নির্বাচনের তৃণমূল নেত্রী ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। তাই রীতি অনুযায়ী, তিনি আর কোনও সরকারি পদে থাকতে পারবেন না। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই তিনি যে সব সরকারি পদে এতো দিন ছিলেন তা থেকে ইস্তফা দিয়ে দিলেন।

সরকারি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০১:৩০

নির্বাচন ঘোষণা হয়েছে। ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন মেনে রাজ্যের সমস্ত সরকারি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী।

তিনি ২০টি সরকারি কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দুটি পদে ছিলেন। বন দফতরের চারটি পদে, তথ‍্য ও সংস্কৃতি দফতরের ছ’টি পদে ছিলেন। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের একটি পদে ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ উর্দু অক‍াদেমির পরিচালন সমিতির এবং সাধারণ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। এ সব সরকারি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন।

মঙ্গলবার নবান্নের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি পদ বা কমিটিতে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, আগামী ২৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট দফতরের কাছে সেই ইস্তফাপত্র বিকেল ৫টার মধ্যে পৌঁছে যাবে।

Share