Election Commission

সোমবার রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও এখনও আসেনি হার্ড কপি, উদ্বেগে বিবেচনাধীন ভোটারেরা

অনলাইনেও বেশ কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোনোও জেলায় শোনা যাচ্ছে লিস্ট টাঙানো হবে, আবার কেউ বলছেন লিস্ট টাঙানোর অর্ডার নেই। সব বুথের তালিকা অনলাইন থেকেও এখনও পর্যন্ত ডাউনলোড করা যাচ্ছে না। অফলাইনেও এখনও বহু জায়গায় তালিকা আসেনি।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৩:৪৬

সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। সোমবার বিকেল থেকে এই তালিকা প্রকাশের কথা থাকলেও রাত ১১টা ৫০ মিনিট নাগাদ  এই তালিকা প্রকাশ হয়। কিন্তু তার পরেও অভিযোগ ওঠে বহু জায়গাতেই তালিকা দেখা যাচ্ছে না। অনলাইনেও বেশ কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোনোও জেলায় শোনা যাচ্ছে লিস্ট টাঙানো হবে, আবার কেউ বলছেন লিস্ট টাঙানোর অর্ডার নেই। সব বুথের তালিকা অনলাইন থেকেও এখনও পর্যন্ত ডাউনলোড করা যাচ্ছে না। অফলাইনেও এখনও বহু জায়গায় তালিকা আসেনি। এ নিয়ে বিবেচনাধীন ভোটাদের উদ্বেগ বাড়ছে।

প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। তাঁরা বিবেচনাধীন অবস্থায় রয়েছে। তাদের চিন্তা আদৈও নাম থাকবে নাকি বাদ যাবে! সোমবার রাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম এসেছে, তা-ও এখনও নির্বাচন কমিশন স্পষ্ট করেনি। একই সঙ্গে নাম বাদেরও একটি তালিকা প্রকাশ করেছে কমিশন। সেখানেও কত নাম আছে, তার সংখ্যা নির্দিষ্ট নয় এখনও।

উল্লেখ্য, সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল জানান, এদিন বিকেল চারটে পর্যন্ত ২৯ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। যতগুলি নামের সঙ্গে ই-সাইন থাকবে, সেগুলিই প্রকাশিত হবে। অযোগ্য বলে যাঁরা বিবেচিত হবেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আবার যাঁদের নাম যোগ্য বলে বিবেচিত হবে, তাঁদের বিরুদ্ধেও যদি কারও আবেদন থাকে, তা-ও করা যাবে। তবে তা ট্রাইব্যুনালে জানাতে হবে। সোমবারই সিইও দফতর সূত্রের খবর, মঙ্গলবার থেকে প্রিন্টিং ডকুমেন্ট হাতে আসবে। ফলে এদিন তালিকা পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে কি না, তা-ও এখনও নিশ্চিত নয়। 


Share