BJP Worker Murder

নির্বাচন ঘোষণা হতেই রক্ত ঝড়ল রায়দিঘিতে, বিজেপি কর্মীকে গলা কেটে খুন, দু’জন গ্রেফতার

ঘটনায় মৃতের স্ত্রী এবং প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে। পুলিশ এলাকার লোকেদের সঙ্গে কথা বলেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

রায়দিঘিতে খুন বিজেপি কর্মী।
নিজস্ব সংবাদদাতা, রায়দিঘি
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১১:৩৪

বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে। এ বার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ঝড়ল। সেখানে এক বিজেপি নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতের নাম কিশোর মাঝি। বয়স ৩৭ বছর। তিনি রায়দিঘির দিঘিরপাড়-বকুলতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। কিশোর ওই পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন।

অভিযোগ, গতকাল রাতে কেউ তাঁকে ফোন করে। এর পরেই তিনি তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে যান। কিশোরের বাইরে বেরিয়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই তাঁর দেহ বাড়ির সামনেই রক্তাক্ত উদ্ধার হয়। পুলিশকে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূল রয়েছে। বিজেপি কর্মী খুনের ঘটনায় প্রতিবাদের দিয়েছেন তিনি। বিজেপি মঙ্গলবার বিকেল ৪টের সময় রায়দিঘি থানা ঘেরাও করবে। তৃণমূলের দাবি, এটার কোনও রাজনৈতিক ঘটনা নয়। ব‍্যক্তিগত সম্পর্কে টানাপড়েন জেরে এই ঘটনায় ঘটেছে।

ঘটনায় মৃতের স্ত্রী এবং প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে। পুলিশ এলাকার লোকেদের সঙ্গে কথা বলেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সুন্দরবন জেলা পুলিশের এক আধিকারিকের কথায়, সম্পর্কের টানাপোড় না কি এর নেপথ্যে অন‍্য কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করা হচ্ছে।


Share