Mamata Banerjee

নথিতে বিজেপির স্ট্যাম্প! ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে’, নির্বাচন কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার

তৃণমূলের তরফেও একই অভিযোগ বারবার তোলা হয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের নথিতে বিজেপির স্ট্যাম্প-সহ ছবি সামনে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, এটি নিছকই ‘ক্ল্যারিকাল এরর’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৯:০৮

নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেখা যাওয়াকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। হাতে সেই কাগজ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কটাক্ষ, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে’, পাশাপাশি তিনি বলেন, ‘ব্যাকডোর দিয়ে এসেছেন কেন, সামনা সামনি করুন।’

এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন বিজেপির প্রভাবেই কাজ করছে। তৃণমূলের তরফেও একই অভিযোগ বারবার তোলা হয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের নথিতে বিজেপির স্ট্যাম্প-সহ ছবি সামনে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, এটি নিছকই ‘ক্ল্যারিকাল এরর’।

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তিনি তীব্র আপত্তি জানান এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে বিলম্বেরও সমালোচনা করেন। তাঁর দাবি, পরে যে নামগুলি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তা তাঁর দায়ের করা মামলার ফলেই সম্ভব হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের একনায়কতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলকে একজোট হয়ে প্রতিবাদের আহ্বান জানান।


Share