Weather Update

সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতায় আজ, মঙ্গলবার সকালের দিকে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। রাত ও দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস মতো বেড়েছে।

গত শুক্রবার থেকে তাপমাত্রা কমলেও ফের ঊর্ধ্বমুখী পারদ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১১:৩২

গত সপ্তাহেই তাপমাত্রা প্রায় ছয় ডিগ্রী নিচে নেমে গিয়েছিল। তবে এই সপ্তাহ শুরু হতে না হতেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তাপমাত্রার এই তারতম্য এবং বঙ্গোপসাগর থেকে বাতাসে জলীয় বাষ্প বেশি ঢোকায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টি চলবে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৭ থেকে ৩০ মার্চের মধ্যে নতুন একটি স্কয়াল ফন্ট তৈরি হতে চলেছে। আবহাওয়াবিদরা তার নাম দিয়েছে 'মেঘা'। যার অর্থ হল মেঘের ঘনঘটা। এর প্রভাবে রাজ্যজুড়ে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে ভিজতে পারে শহর এবং শহরতলি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই আগামী শুক্রবার থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। উইকেন্ডে শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।  বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

কলকাতায় আজ, মঙ্গলবার সকালের দিকে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। রাত ও দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস মতো বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা


Share