Post Poll Violence

ভদ্রেশ্বরে তৃণমূল কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, দু’জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ

তৃণমূলের এক কর্মী অজিত বিশ্বাস বলেছেন, "এদেরকে আগে কখনও বিজেপিতে দেখা যায়নি। সব নতুন মুখ। দুষ্কৃতীদের দিয়ে বিজেপি এসব করাচ্ছে।"

তৃণমূল কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, ভদ্রেশ্বর
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৭:২২

রাজ্যে নবনির্বাচিত বিধায়করা বিধানসভার অভ্যন্তরে শপথ গ্রহণ করছেন। এর পাশাপাশি রাজ্যে বিক্ষিপ্তভাবে ভোট পরবর্তী হিংসার চিত্র দেখা যাচ্ছে। এমনই এক ঘটনা এ বার দেখা গেল ভদ্রেশ্বরে। সেখানকার তৃনমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। 

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভদ্রেশ্বরের পালবাগান এলাকায় স্থানীয়রা তৃণমূলের অফিসের ওপর চড়াও হয়। অফিসের পাশে শেডের তলায় থাকা চেয়ার পাখা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় অভিযোগের তৃণমূল কর্মীরা শাসকদলের দিকে আঙুল তুললেও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার খবর পেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সম্পূর্ণ ঘটনার তদন্ত করা হচ্ছে। 

তৃণমূলের এক কর্মী অজিত বিশ্বাস বলেছেন, "এদেরকে আগে কখনও বিজেপিতে দেখা যায়নি। সব নতুন মুখ। দুষ্কৃতীদের দিয়ে বিজেপি এসব করাচ্ছে।" অন্য দিকে বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ যদিও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন তারা কেউ বিজেপি নয়।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা নিয়ে বারংবার সতর্ক করেছেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এখন যাদের বিজেপিতে দেখা যাচ্ছে তারা করা এই বিষয় নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন বিজেপিতে এখন কোনও যোগদান চলছে না। যারা নতুন বিজেপিতে এসে হিংসা ছড়াচ্ছে তাদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


Share