Baruipur Incident

ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গণপিটুনি দিতে হত‍্যা, ঘটনায় গ্রেফতার আরও তিন জন, নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

অভিযোগ, ইন্দ্রজিৎ মন্ডল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ-খুনে অভিযুক্ত তখমা দিয়ে গণপিটুনি দিতে হত‍্যা করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরেও হামলা হয়েছে। চলে ভাঙচুর।

বারুইপুরে নিহতের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১১:১৫

গণপিটুনি দিয়ে হত‍্যায় ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা। মুখ‍্যমন্ত্রীর সফরের আগেই আরও তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের শনিবার আদালতে হাজির করানো হবে। আদালতের কাছে পুলিশ হেফাজতের নেওয়ার আবেদন জানাবে। এই নিয়ে এই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করা হল।

গত রবিবার বারুইপুরের সূর্যপুরে একটি পানা পুকুর থেকে ১২ বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়। ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার পরেই এলাকা জুড়ে তান্ডব চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, ইন্দ্রজিৎ মন্ডল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ-খুনে অভিযুক্ত তখমা দিয়ে গণপিটুনি দিতে হত‍্যা করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরেও হামলা হয়েছে। চলে ভাঙচুর। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়।

ধর্ষণ-খুনের ঘটনা বাদ দিয়ে গণপিটুনি, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে মোট তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় আগেই দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। সারারাত বারুইপুর এবং আশপাশের এলাকায় রাজ‍্য পুলিশের এসটিএফ এবং এওজির অভিযানে আধিকারিকেরা অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই তিন জনের খোঁজ পাওয়া যায়। কার নির্দেশে ইন্দ্রজিতকে বাড়ি থেকে তুলে আনা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই দিন কার কার সঙ্গে ধৃতেরা মোবাইল ফোনের কথা বলেছিল তা জানতে মোবাইলের সিডিআর খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে তিনটি মামলায় ৪৫ জন গ্রেফতার হল।

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সাম্প্রদায়িক কারণে গণপিটুনির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন। যাঁরা যাঁরা উস্কানি দিয়েছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে সিপিএম এবং তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন। গত মঙ্গলবার বারুইপুরে পুলিশ সুপারের অফিসে দিয়ে সূর্যপুরে একটি পুলিশ আউটপোষ্ট তৈরি করার কথা ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যেই সেই কাজ শেষ করার সময়সীমা বেধে দেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সূর্যপুর গিয়ে সেই ভবনের উদ্বোধন করবেন।

শনিবার নির্যাতিতার বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মন্ডলের বাড়ি যাবেন। বৃহস্পতিবার তাঁর বাড়িতে সিসি ক‍্যামেরা বসানো হয়েছে। ঘটনার দিন দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ভাঙচুর করেছিল। বাড়িটি সংস্কার করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।


Share