Abhishek Banarjee

আসল রেজুলেশন নথি কোথায়? তথ‍্য লোপাটের আশঙ্কায় কালীঘাট এবং ক‍্যামাক স্ট্রিটে তৃণমূল কার্যালয়ে সিআইডির তল্লাশি

এর পরেই সিআইডি অফিসারেরা বাধা উপেক্ষা করে ভিতরে ঢোকেন। প্রতিটা মুহূর্তের ভিডিওগ্রাফি করা হয়। তৃণমূল সাংসদ কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁরা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশির জন‍্য।”

কালীঘাটের তৃণমূলের কার্যালয়ে সিআইডির দল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৭:৫৯

আসল রেজুলেশন কোথায়? তা কি লোপাট করে দেওয়া হয়েছে? সিআইডি সূত্রের খবর, এমন প্রশ্নের উত্তর খুঁজতেই কালীঘাট এবং ক‍্যামাক স্ট্রিটের তৃণমূলের কার্যালয়ে তল্লাশি অভিযান চলল। প্রায় দেড় ঘণ্টা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের কার্যালয় এবং ক‍্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে সিআইডির আধিকারিকেরা তল্লাশি চালায়।

সিআইডি সূত্রের খবর, সই জালিয়াতি মামলায় ইতিমধ্যেই ১৪ জন তৃণমূল বিধায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। রেজুলেশন নথিতে যে ১৪ জন কাউন্সিলরের সই নিয়ে প্রশ্ন উঠেছে তাঁরা বৈঠকেই ছিলেন না। সিআইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা যে রেজুলেশন পত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল তার আসন কপিটা হাতে পাওয়ার প্রয়োজন রয়েছে। তা হাতে পেলেই তদন্তটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এ দিন দেড় ঘণ্টা তল্লাশির পরেও আসল রেজুলেশন নথিটি পাওয়া যায়নি। তাহলে নথিটি কোথায়? ওটাই যে মূল নথি তা-ও মেনে নিচ্ছেন তদন্তকারীরা। এমনকী, আসল রেজুলেশন কপিটি লোপাট করে দেওয়ারও আশঙ্কা করছেন তদন্তকারীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ কালীঘাটে ৩০বি হরিশ চ‍্যাটার্জি স্ট্রিটের এই বাড়ির সামনে সিআইডি পৌঁছে যায়। সেখানে সিআইডির ৩০ জনের একটি দল এসে পৌঁছেছে। কিন্তু শুরুতেই দফায় দফায় সিআইডির অফিসারেরা বাধার মুখে পড়তে হয়। তৃণমূলের প্রাক্তন রাজ‍্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী তদন্তকারী দলকে ভিতরে ঢুকতে বাধা দেন। সূত্রের খবর, সিআইডির দলের পকেটে কিছু আছে কি না তা নিয়েও তল্লাশি করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই টানটান পরিস্থিতি। সিআইডির কড়া অবস্থানের সামনে একটা সময় পিছু হঠতে বাধ্য় হন তৃণমূল নেতা।

এর পরেই সিআইডি অফিসারেরা বাধা উপেক্ষা করে ভিতরে ঢোকেন। প্রতিটা মুহূর্তের ভিডিওগ্রাফি করা হয়। তৃণমূল সাংসদ কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁরা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশির জন‍্য।”

এর আগে সই জালিয়াতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনবার তলব করা হয়েছিল। প্রথম বার অসুস্থতার ‘নাটক’ করে ভবানী ভবনে হাজিরা এড়িয়েছেন। মঙ্গলবারও তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সিআইডি সূত্রে এ-ও জানা গিয়েছে, আসল রেজুলেশন কপিটা কোথায় আছে তা জানতেই তাঁকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অভিষেক সিআইডিকে অভিষেক হাই কোর্টে মামলা করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি আসল রেজুলেশন কপি তাঁর কাছে নেই বলেও জানিয়েন বলেও জানা গিয়েছে।

যে হেতু মূল অভিযুক্ত এই কথা জানিয়েছেন তাই ওই কপি কোথায় আছে?— এই প্রশ্নের উত্তর খুঁজতেই ৩০বি হরিশ চ‍্যাটার্জি স্ট্রিট এবং ৯ ক‍্যামাক স্ট্রিটের ঠিকানা দেওয়া ছিল। তাই আসল রেজোলিউশন কপিটি কোথায় তা খুঁজেই সিআইডির আধিকারিকেরা এই দুটি ঠিকানায় এসেছিলেন।


Share