Park Street Robbery

পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, “পরিকল্পনা করেই ডাকাতি” জানাল পুলিশ

পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম বিনোদ রাও এবং মহম্মদ আফতাবউদ্দিন। মহম্মদ আফতাবউদ্দিন আগেও চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল। বিনোদ রাও এবং হরিত রত্ন দু’জনে একসঙ্গে ব্যবসা করেন।

(বা দিকে) বিনোদ রাও এবং মহম্মদ আফতাবউদ্দিন (ডান দিকে)।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:০০

পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় দুই সন্দেহভাজনকে করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সে তাঁর অপরাধ স্বীকার করেছে। তার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত আরও এক যুবককে রাত সাড়ে ১১টা নাগাদ আরও গ্রেফতার করা হয়। পাশাপাশি, ওই অফিসে পরিকল্পনা করেই ডাকাতি করা হয়েছে বলে দাবি পুলিশের।? 

জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম বিনোদ রাও এবং মহম্মদ আফতাবউদ্দিন। নারকেলডাঙার বাসিন্দা আফতাবউদ্দিনের বয়স ২২। আফতাবউদ্দিন আগেও চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল। আর ৩৯ বছর বয়সি বিনোদ থাকেন পার্ক লেনে। পুলিশের দাবি, বিনোদই ডাকাতির গোটা পরিকল্পনার নেপথ্যে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে উঠে আসে আফতাবউদ্দিনের নাম। বুধবার রাতে তাঁর বাড়ি হানা দেয় পুলিশ। রাত সাড়ে ১১টা নাগাদ আফতাবউদ্দিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার কলকাতা পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই অফিসের কর্মীর কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনটিও। টাকা এবং ফোন একটি ব্যাগে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৯ (৬) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। বাকি টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।? 

মঙ্গলবার বিকেলে পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদোয়াই রোডের একটি প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে নগদ সাত লক্ষ ৩০ হাজার টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বুধবার দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। রফি আহমেদ কিদোয়াই রোডে একটি বহুতলের পাঁচতলায় প্রযোজনা সংস্থার অফিস রয়েছে। সেখানে বেশ কয়েক জন কর্মী কাজ করেন। অভিযোগ, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কয়েক জন যুবক আচমকা অফিসে ঢোকেন। ঢুকেই তাঁরা অফিসে থাকা দুই কর্মীকে ধারালো অস্ত্র দেখিয়ে সমস্ত চাবি নিয়ে নেয়। এর পর অফিসে রাখা নগদ টাকা ব্যাগে ঢুকিয়ে চম্পট দেন। খোয়া যায় সাত লক্ষ ৪০ হাজার টাকা। রাতেই পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই ঘটনাতেই গ্রেফতার হলেন দু’জন।? 

বৃহস্পতিবার কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল রূপেশ কুমার জানিয়েছেন, “বিনোদ রাও এবং হারিত রত্ন দু’জোনে একে অপরের সঙ্গে পরিচিত। তাঁরা এক সঙ্গেই ব্যবসা করেন।” তিনি আরও জানান, “আমরা আরও তদন্ত করে দেখছি, এই ঘটনার নেপথ্যে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কি না।”? 


Share